বিয়ে করলেন সংকেত-সুগন্ধা 
বিনোদন

বিয়ে করলেন সংকেত-সুগন্ধা 

বিনোদন ডেস্ক : ভারতজুড়ে যখন করোনার মহামারি ঠিক তখন কমেডিয়ান সংকেত ভোসলের সঙ্গে ঘর বাঁধলেন আরেক কমেডিয়ান ও অভিনেত্রী সুগন্ধা মিশ্রা।

সোমবার (২৬ এপ্রিল) পাঞ্জাবের জলন্ধরে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সংকেত ও সুগন্ধার বিয়ের অনুষ্ঠানের বেশকিছু ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রযোজক প্রীতি সিমনস ইনস্টাগ্রাম স্টোরিতে নবদম্পতির কিছু ছবি শেয়ার করেছেন। ১৫ কেজি ওজনের লেহেঙ্গা পরে কনে সেজেছেন সুগন্ধা।

২০১৬ সাল থেকে প্রেম করছিলেন সুগন্ধা-সংকেত। করোনার কারণে সীমিত আকারে বিয়ের আয়োজন করেছেন তারা। বিয়েতে পরিবার ও ঘনিষ্ঠজনদের ছাড়া বাইরের কাউকে আমন্ত্রণ জানাননি এই জুটি। নানা বিধিনিষেধ থাকায় শপিংমলে না গিয়ে অনলাইনে ঘরে বসে বিয়ের কেনাকাটা সেরেছেন তারা।

সুগন্ধা মিশ্র একাধারে অভিনেত্রী, কমেডিয়ান ও গায়িকা। ২০০৮ সালে গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের সঙ্গে কমেডির দুনিয়ার পা রাখেন তিনি। কপিল শর্মার শো-তে বিদ্যাবতীর (শিক্ষিকা) বেশে প্রায়ই দেখা যায় তাকে। ২০১৪ সালে ‘হিরোপন্তি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায়ও অভিষেক ঘটে তার।

অন্যদিকে সালমান খান এবং সঞ্জয় দত্তের নকল করে বেশ জনপ্রিয় সংকেত ভোসলে। তিনি নিয়মিত অভিনয় করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা