মমতাজ বেগম
বিনোদন

‘ভুয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি’ নিয়ে যা বললেন মমতাজ

বিনোদন ডেস্ক : দেশের ফোক সম্রাজ্ঞী খ্যাত গায়িকা মমতাজ বেগম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি উপাধি লাভ করেছেন। ভারতের তামিলনাড়ুর 'গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি' তাকে এ সম্মাননা জানিয়েছে সংগীতে বিশেষ অবদানের জন্য।

গত শনিবার (১০ এপ্রিল) গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগমকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। মমতাজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ১২ এপ্রিল ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়।

পরে বিতর্ক উঠে যে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিটি দেয়া হয়েছে সেটির বৈধতা নিয়ে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, ভারতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নেই। প্রতিষ্ঠানটি ডক্টরেট ডিগ্রি বিক্রি করে বলেও মন্তব্য করেন কেউ কেউ।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) এমন অভিযোগের বিপরীতে মুখ খুলেছেন মমতাজ৷

তিনি জানান, ‘কিছু বিতর্কের কথা আমার কানে এসেছে৷ কিন্তু আমার কাছে বিশ্ববিদ্যালয়টি ভুয়া মনে হয়নি। আর ভুয়া বলে যে বিশ্ববিদ্যালয়ের নাম আসছে সেটা এ বিশ্ববিদ্যালয় নয়।’

মমতাজ আরও বলেন, 'আমি নিজে ও-ই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে এটা গ্রহণ করেছি। ওই আয়োজনে শত শত মানুষ ছিলেন। আমার হাতে এই সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পি ম্যানুয়েল। একই সময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিরু এজে মুরুগানানথাম ও তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরু খলিফা মাস্তান সাহেব। এ বিশ্ববিদ্যালয় ভুয়া এমন কোনো আভাসই মেলেনি।'

‘আমি যা পেয়েছি তা আমার কাছে অনেক সম্মানের। গান করার ও মানুষের সেবা করার স্বীকৃতি পেয়েছি। এই ডিগ্রি আমার জন্য অনুপ্রেরণার’- যোগ করেন মমতাজ।

কণ্ঠশিল্পী হিসেবে সাতশ'র বেশি একক অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ ৩০ বছর বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরা ও সমাজসেবা ছাড়াও নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মমতাজ। সেজন্যই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে ‘ডক্টর অব মিউজিক’ ডিগ্রি প্রদান করেছে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি।

প্রসঙ্গত, মমতাজ বেগমের জন্ম ১৯৭৪ সালের পাঁচ মে। তিনি গানের জগতে আসার আগে প্রথম জীবনে বাবা মধু বয়াতির কাছে তালিম নেন। পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোক গানের শিক্ষক আবদুর রশীদ সরকারের কাছে গান শেখেন। বাবা মধু বয়াতি ছিলেন মূলত বাউল শিল্পী।

এদিকে, সংসারে অভাব থাকায় শৈশবে বাউল গান গাইতেন মমতাজ। এরপর পালাগান, জারি গান-সহ বহু গান গেয়ে প্রত্যন্ত অঞ্চলে জনপ্রিয় হয়েছেন তিনি।

২০০০ সালে হানিফ সংকেতের 'ইত্যাদি'-তে 'রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এ দুনিয়ায়' গান গেয়ে পোঁছে যান বাংলার গণমানুষের কাছে৷ এরপর একে 'ফাইট্টা যায়', 'খায়রুন লো', 'আগে যদি জানতাম রে বন্ধু'সহ বহু শ্রোতানন্দিত গান তিনি উপহার দিয়েছেন অডিও এবং চলচ্চিত্রে৷

বর্তমানে তিনি আওয়ামীলীগের একজন সক্রিয় রাজনীতিবিদ। নির্বাচিত সংসদ সদস্যও।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা