বিনোদন

নেহার গান শুনে নিজেকেই চড় মেরেছিলেন আনু মালিক

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডে তুমুল জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। বিশ্বে অগণিত ভক্ত আছে তার। তবে এই গান শুনেই নাকি নিজেকে চড় মেরেছিলেন সংগীত পরিচালক আনু মালিক।

ঘটনাটি বেশ আগের। তখনও নেহা কক্করের ক্যারিয়ার শুরু হয়নি। ‘ইন্ডিয়ান আইডল’-এর অডিশন দিতে গিয়েছেলেন তিনি। তখন বিচারকের আসনে ছিলেন ফারাহ খান, সোনু নিগাম ও আনু মালিক।

অডিশনে বিচারকদের সামনে ‘রিফিউজি’ সিনেমার ‘অ্যায়সা লাগতা হ্যায়’ গানটি গেয়েছিলেন নেহা । তার গান থেমে যাওয়ার পরেই রেগে যান অনু। তখন তিনি বলেছিলেন, ‘নেহা, তোমার গান শুনে আমার নিজেকে চড় মারতে ইচ্ছা করছে।’ এনটা বলেই নিজের গালে নিজেই চড় মারেন অনু। নেহার অডিশনের সেই ভিডিও আবার নতুন করে সামাজিক মাধ্যমে প্রকাশ হয়।

‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় খুব বেশি দূর এগোতে পারেননি নেহা কক্কর। তবে সেটি ক্যারিয়ারে কোনও প্রভাব পড়েনি তার। ২০১২ সালে সুযোগ পান ‘ককটেল’ সিনেমার গানে।

‘ককটেল’-এ ‘সেকেন্ড হ্যান্ড জাওয়ানি’ গানটি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান নেহা। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এর পর ‘কালা চশমা’, ‘দিলবর’, ‘আঁখ মারে’, ‘সাকি সাকি’র মতো গান গেয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান করে ফেলেছেন এই গায়িকা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা