বিনোদন

খালেদার সুস্থতা কামনা করেছেন ন্যান্সি 

বিনোদন প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে সবার কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গতকাল রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রধানের করোনা আক্রান্তের বিষয়টি প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। দলীয় প্রধানের জন্য মির্জা ফখরুলও দেশাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

কন্ঠশিল্পী ন্যান্সি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি নেত্রীর সুস্থতা কামনা করে দোয়া চান। ‘খালোদা জিয়া করোনায় আক্রান্ত’ এমন একটি গণমাধ্যমের প্রকাশিত সংবাদ তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ম্যাডামের অতিদ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ পাক সহায়। বাংলার কোটি জনতার দোয়া আপনার সাথে আছে।’

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পীর পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। সেখানে লাইক পড়েছে আট হাজারের বেশি। তার পোস্টের নিচে কমেন্ট করে অনেকেই বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করছেন।

গায়িকা ন্যান্সি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ২০১৪ সালে ১১ সেপ্টেম্বর তিনি দলটির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংষ্কৃতিক সংস্থা (জাসাস)-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি নির্বাচন হন।

প্রসঙ্গত, কয়েক দিন ধরে খালেদা জিয়া জ্বরে ভূগছেন। তিনি করোনা সংক্রমিত কিনা জানতে শনিবার বিকালে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর ঢাকার স্বনামধন্য একটি হাসপাতালে তার করোনা পরীক্ষা সম্পন্ন হয়। সেই পরীক্ষার ফল পজেটিভ আসে। প্রথমে বিষয়টি নিয়ে কিছুটা ধুম্রজাল তৈরি হলেও গতকাল বিকালে জরুরি সংবাদ সম্মেলন করে দলীয় প্রধানের করোনা আক্রান্তের বিষয়টি খোলাসা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা