বিনোদন

নতুন ঠিকানায় সানি লিওন

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সানি লিওন মানেই আলোচনা। সিনেমার খবরের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের মাত্রা বেশি। এবারও তেমনই সংবাদের শিরোনামে এলেন তিনি।

সানি লিওন সম্প্রতি মুম্বাইয়ে বিলাসবহুল এক ফ্ল্যাট কিনেছেন। যার দাম প্রায় ১৮ কোটি টাকা। যেখানে রয়েছে ৫টি শোবার ঘর, ১টি হলরুম ও বিশাল রান্না ঘর। নতুন ঠিকানায় এবার ঘর সাজাচ্ছেন এই অভিনেত্রী।

সানি লিওনের নতুন ফ্ল্যাট মুম্বাইয়ের আন্ধেরি এলাকার আটলান্টিস নামের বিল্ডিংয়ের। অভিনেত্রীর ফ্ল্যাটের আকার ৩ হাজার ৯৬৭ বর্গমিটার। বাসার নিচে রয়েছে পার্কিংয়ের জন্য তিনটি জায়গা।

গত বছর করোনার সময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন সানি লিওন। সবকিছু ঠিক হলে দেশে ফিরেন তিনি। এরপরই ব্যস্ত হয়ে যান শুটিংয়ে।

চলতি সময়ে সানি লিওন ব্যস্ত রিয়েলিটি শো ‘স্পিল্টসভিলা’র ১৩তম আসরের শুটিংয় নিয়ে। এছাড়াও তিনি ওয়েব সিরিজ ‘অনামিকা’ নিয়ে ব্যস্ত আছেন। এটি পরিচালনা করছেন বিক্রম ভাট।

উল্লেখ্য, ১০ বছর পেরিয়ে গেল সানি লিওন ও ড্যানিয়েলের দাম্পত্য। ১৩ বছরের সম্পর্ক তাদের। বিশেষ এই দিনটি উদযাপনে কমতি রাখেননি সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার। শুধু পোস্ট করে ভালোবাসা জানালেন না। উপহার দিলেন হীরার হার।

সানি শুক্রবার (৯ এপ্রিল) একটি ছোট ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে। সাদা ও সবুজের ডোরাকাটা পোশাক পরা। টান টান করে চুল বাঁধা। ভিডিও জুড়ে গলার হার ঝলমল করছে। তবে হীরার চাইতেও যেন বেশি ঝলমলে সানির মুখ। খুশিতে ডগমগ তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা