বিনোদন

প্রযোজকের কু-প্রস্তাব পেয়েছিলাম : অঙ্কিতা

বিনোদন ডেস্ক : হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিসতা’ ধারাবাহিকে অর্চনা দেশমুখ চরিত্রে অভিনয় করে দারুণ দর্শকপ্রিয়তা লাভ করেন। কিন্তু বড় পর্দায় পা রাখার আগে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছিলেন তিনি। তা-ও একবার নয় দুইবার এমন পরিস্থিতির মুখোমুখি হন এই নায়িকা। সম্প্রতি সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন এই প্রেমিকা।

টেলিভিশন ধারাবাহিক নাটকে সফল হওয়ার আগে অঙ্কিতা চলচ্চিত্রে কাজ শুরুর চেষ্টা করেছিলেন। তখন তার বয়স ১৯-২০ বছর। ভারতের দক্ষিণী একটি সিনেমায় কাজের জন্য অডিশন দিয়েছিলেন। আর সেখানে তাকে কু-প্রস্তাব পেয়েছিলেন। এরপর সেখান থেকে বেরিয়ে আসেন অঙ্কিতা। কারণ অভিনয় প্রতিভার জোরেই নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আত্মপ্রত্যয়ী ছিলেন এই অভিনেত্রী।

সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে অঙ্কিতা লোখান্ডে ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—‘পরিচালক আমাকে আপোস করতে বলেছিলেন। আমি তাকে বলেছিলাম, কাজ করার জন্য প্রতিভাবান মেয়ে নয়, বরং প্রযোজক শোয়ার জন্য মেয়ে খুঁজছে। এরপর সেখান থেকে বেরিয়ে আসি। পরে অবশ্য তিনি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। আমাকে তার সিনেমায় কাজ দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু আমি স্পষ্ট জানাই, আমি আপনার সিনেমায় কাজ করতে চাই না।’

টেলিভিশন নাটকে সফলতা পাওয়ার পরে দ্বিতীয়বার একই ঘটনার মুখে পড়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। তার ভাষায়—‘আমি আবারো সিনেমায় কাজের জন্য চেষ্টা করি। তার নাম বলতে চাই না। তখন নামী এক অভিনেতার সঙ্গে পরিচয় হয়। আমি তার সঙ্গে কথা বলে সেই একই জিনিস অনুভব করি। সঙ্গে সঙ্গে পিছিয়ে আসি। তখন বুঝতে পারি, এখানে আমার দ্বারা হবে না। কারণ এটা দেওয়া-নেওয়ার সম্পর্ক।’

২০১৯ সালে ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউড অভিষেক হয় অঙ্কিতা লোখান্ডের। এতে অভিনয় করে দারুণ প্রশংসিত হন তিনি। পরের বছর ‘বাগি-৩’ সিনেমায় অভিনয় করেন অঙ্কিতা। এতে টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর, রিতেশ দেশমুখের সঙ্গে একটি সাপোর্টিং চরিত্রে অভিনয় করেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা