বিনোদন

ভিকিকে আর সহ্য হচ্ছে না অঙ্কিতার!

বিনোদন ডেস্ক: ‘বিগ বস ১৭’-এ জুটি হিসাবে প্রবেশ করেছেন অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন। সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভিকির মধ্যে ভালবাসা খুঁজে পান অঙ্কিতা। ২০২১ সালে ভিকির সঙ্গে বিয়ে সারেন অঙ্কিতা। কিন্তু ‘বিগ বস’- এর ঘরে ঢোকার পর থেকে টালমাটাল তাঁদের দাম্পত্য জীবন। দর্শকদের একাংশের আশঙ্কা ছিলই, ‘বিগ বস’-এর ঘরেই না ভেঙে যায় অঙ্কিতার সাজানো সংসার। এবার সেই আশঙ্কাই যেন সত্যি হচ্ছে। স্বামী ভিকিকে সরাসরি অঙ্কিতা জানিয়ে দেন, তিনি ভুলে যেতে চান তাঁরা বিবাহিত। এবার থেকে দু’জনের রাস্তা আলাদা।

আরও পড়ুন: রাঘব-পরিণীতির ছবি ভাইরাল

‘বিগ বস’-এর ঘরে অঙ্কিতার থেকেও বেশি নজর কেড়েছে ভিকির খেলা। পেশায় ব্যবসায়ী ভিকির জীবনধারাও কিন্তু বেশ রঙিন ও নজরকাড়া। বিয়ের পর থেকে সামাজিকমাধ্যমের পাতায় তাঁদের সুখী দাম্পত্য জীবনের ছবি দেখেছেন অনুরাগীরা।

অথচ ‘বিগ বস’-এর ঘরে ঢোকার পর থেকে অঙ্কিতা-ভিকির তুমুল অশান্তি। দর্শকদের কেউ কেউ এ কথাও বলছেন যে, ভিকির সঙ্গে প্রেম নেই অঙ্কিতার। ‘বিগ বস’-এর ঘরে কোনও সিদ্ধান্তেই এক মত হতে পারছেন না দম্পত্তি। দিনের পর দিন স্ত্রীকে অপমান করছেন ভিকি। যদিও প্রতিবার ঝগড়ার পর ফের মিটমাট করে নিচ্ছেন।

আরও পড়ুন: মালাইকা-অর্জুনের দূরত্ব বাড়ছে?

কিন্তু এবার যেন সহ্যের সীমা ছাড়িয়ে গেল অভিনেত্রীর। স্বামীকে রীতিমতো লাথি দিলেন অঙ্কিতা। দীপাবলির জমজমাট পর্বের পরই অশান্তি শুরু হয় তাঁদের। শোয়ের যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানেই দেখা যাচ্ছে ‘বিগ বস’-এর খেলার নিয়ম অনুযায়ী ঘর আলাদা হয়েছে তাঁদের। স্ত্রী অঙ্কিতাকে ছেড়ে অন্য ঘরের বাসিন্দা হতে পেরে খুশি তার স্বামী। মানসিক ভাবে ভেঙে পড়েন অঙ্কিতা। ভিকিকে তিনি বলেন, ‘‘বেরিয়ে যাও। স্বার্থপর বোকা মানুষ একটা, তুমি আমাকে ব্যবহার করেছো প্রতি মুহূর্তে। এবার থেকে আমি ভুলে যাব আমরা বিবাহিত। আমাদের রাস্তা আলাদা। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকব।’’ তাহলে কি ভিকি-অঙ্কিতার সত্যি সত্যি বিয়ে ভাঙতে চলেছে? তাই যদি হয়, প্রকাশ্য টেলিভিশনেই বিয়ে ভাঙবে তাঁদের!

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে নাটোরের ব...

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে...

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা