সংগৃহীত
বিনোদন

প্রথম দিনে ‘টাইগার ৩’র আয়  

বিনোদন ডেস্ক: বক্স অফিসে চলছে সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার থ্রি’। সিনে পাড়ায় ছবিটিকে ঘিরে উত্তেজনা চলছে। গতকাল রোববার (১২ নভেম্বর) ভারতজুড়ে দীপাবলি উদযাপনেইর মাঝেই নতুন এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

আরও পড়ুন: মিমকে জিতের বিশেষ বার্তা

দীপাবলির দিনে প্রেক্ষাগৃহে ১ম শো ছিল ভোর ৬টায়। সালমান খানের এ ছবিটি নিয়ে তখনও উন্মাদনার পারদ তুঙ্গে। ইন্ডাস্ট্রির ট্রেড অ্যানালিস্টদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছিলেন, এ দিন সাধারণ মানুষের ঘরে ঘরে পূজা হবে। তাই কম লোকই প্রেক্ষাগৃহে আসবেন।

তবে মুক্তির দিন ভোর থেকেই প্রেক্ষাগৃহে ভিড় উপচে পড়তে থাকে। ইতিবাচক প্রতিক্রিয়াও মেলে দর্শকের থেকে। এরপরই একাধিক ইন্ডাস্ট্রি ট্রেড অ্যানালিস্ট জানান, সালমান খানের এই ছবিটি ১ দিনে প্রায় ৪০ কোটি টাকার মতো আয় করতে পারবে।

ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শ একটি পোস্ট করে জাতীয় মাল্টিপ্লেক্স চেনগুলোতে কত আয় হয়েছে তার ১ টি হিসাব দিয়েছেন, যার মধ্যে আইনক্স, পিভিআর, সিনেপলিস আছে।

আরও পড়ুন: প্রেমিক পাচ্ছেন না ইধিকা!

এই দিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই চেনগুলো থেকে প্রায় ১০.৮৫ কোটি টাকা আয় হয়।

যদিও ১ম দিনের ব্যবসাই ‘টাইগার-৩’ এখনও শাহরুখ খানের পাঠান বা জাওয়ান এর ধারেকাছে পৌঁছাতে পারেনি। যেখানে প্রথম দিনেই যথাক্রমে আয় করেছিল পাঠান ৫৭ কোটি টাকা ও জাওয়ান ৭৫ কোটি টাকা।

সান নিউজ/একে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা