বিনোদন

সূর্যমুখী ক্ষেতে পরীর রোমান্স!

বিনোদন ডেস্ক : তৌকীর আহমেদের আলোচিত সিনেমা 'স্ফুলিঙ্গ' মুক্তি পাচ্ছে ১৯ মার্চ। তার আগে বুধবার (১৭ মার্চ) একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দর্শক যখন সিনেমাটি দেখার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই উন্মুক্ত করা হলো সিনেমার গান ‘বুঝি না’।

আর এই গানের চিত্রায়ণে সূর্যমুখী ক্ষেতে পরীমনি-শ্যামল মাওলার রোমান্স বেশ উপভোগ করছেন দর্শক। অনেকেই গানটির নিচে কমেন্ট করে নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন। প্রায় সবগুলোর কমেন্টেরই একই সুর-পরী-শ্যামলের প্রেম রসায়ণে মুগ্ধ তারা! টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির অডিওটিও বেশ প্রশংশা পাচ্ছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সুকন্যা মমজুমদার ঘোষ ও পিন্টু ঘোষ। কথা ও সুর করেছেন পিন্টু ঘোষ। সংগীতায়োজনে পিন্টু ঘোষ ও রোকন ইমন।

সিনেমাটি নিয়ে এর আগে তৌকীর আহমেদ বলেছিলেন, 'আমি সাধারণত কখনো বলি না সিনেমা দেখতে হলে আসুন। কারণ সিনেমা ভালো হলে আগে পরে দর্শক দেখবেই। এই সিনেমার বেলায় বলব হলে এসে দেখতে আপনাদের খারাপ লাগবে না নিশ্চিত।'

‘স্ফুলিঙ্গ’ প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’। গত বছরের ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে এর শুটিং শুরু হয়। মাত্র ২৩ দিনে শেষ হয় পুরো শুটিং।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মম, রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুসহ অনেকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা