বিনোদন

ফিট হয়ে ফিরলেন এশা

বিনোদন ডেস্ক: গত বছরের জুন মাসে দ্বিতীয়বার মা হয়েছেন বলিউড অভিনেত্রী এশা দেওল। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের জন্য তৈরি হয়েছেন তিনি। কমিয়েছেন শরীরের অতিরিক্ত ওজন।

জানা গেছে, কিছুদিন আগেই একটি ছবির শ্যুটিংও করেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী হেমা মালিনীর একমাত্র এই কন্যা। যদিও আগামী সিনেমা ও নিজের চরিত্রের বিষয়টি এখনও পর্যন্ত গোপনই রেখেছেন এশা। শুধু অভিনয় নয়, সম্প্রতি লেখিকা হিসাবেও আত্মপ্রকাশ করেছেন, এশার লেখা বইয়ের নাম ‘আম্মা মিয়া’।

আবারও ফিরে আসা নিয়ে এশা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলেন, ঈশ্বরের কৃপায় আমি ভালো ছবির প্রস্তাব পাচ্ছি। আবারও ক্যামেরার মুখোমুখি হতে প্রস্তুত। এছাড়া ফিট থাকাটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ওজন কমিয়ে ফেলেছি। বেশকিছু ছবির চিত্রনাট্য পড়ে ফেলেছি। একটি ছবির কাজও সম্প্রতি শেষ করেছি।

তিনি আরও বলেন, এবার দ্বিতীয় প্রজেক্টের জন্য তৈরি হচ্ছি। যেটি নিয়ে আমি ভীষণ উৎসাহী। চিত্রনাট্যটি হাতে পাওয়ার পর মনে হয়েছিল, এটা এমন একটা গল্প যেটা বলা উচিত। এই গল্পে অনেক নারী নিজেদেরকে খুঁজে পাবেন। এই ছবিটা একটা সুন্দর বার্তাও দেবে।

এশা দেওল তার ছোটবেলার বন্ধু ভারত তাখতানিকে বিয়ে করেন। তাদের মেয়েদের নাম- রাধা ও মিরায়া। গর্ভজনিত কারণে তিনি বলিউড থেকে খানিক আড়ালেই ছিলেন বলা যায়। তাকে শেষবার দেখা গিয়েছিল 'কেকওয়াক' ছবিতে, যেটি পরিচালনা করেছিলেন রামকমল মুখোপাধ্যায়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা