বিনোদন

করোনা আক্রান্তের পরও শ্যুটিংয়ে গওহর

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী গওহর খান সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় তার বিরুদ্ধে সিনেমার শ্যুটিংয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

গওহর খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে বৃহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি)। অভিযোগ বলা হয়েছে, করোনার পরীক্ষার ফল পজিটিভ আসার পরেও শ্যুটিংয়ে গিয়েছেন অভিনেত্রী।

কোভিডে আক্রান্ত হওয়ার পরে নিয়ম অনুযায়ী, গওহরের এখন আইসোলেশনে থাকার কথা। কিন্তু বিএমসি'র কর্মকর্তারা গওহরের বাড়িতে খোঁজ নিতে গেলে, তাকে সেখানে পাননি।

মুম্বাইয়ের সংবাদমাধ্যমকে বিএমসি'র এক কর্মকর্তা জানিয়েছেন, অন্ধেরিতে গওহরের বাড়িতে গেলে তিনি দরজা খোলেননি। জানা গেল, বাড়িতে না থেকে তিনি শ্যুটিংয়ে গিয়েছেন। এর পরেই বিএমসি'র তরফ থেকে স্থানীয় ওশিয়াড়া থানায় যোগাযোগ করা হয়।

গওহরের নাম না নিয়ে একটি টুইট করেছে বিএমসি। তাতে লেখা হয়েছে, ‘শহরের সুরক্ষার সঙ্গে কোনও সোমঝোতা নয়। কোভিড আক্রান্ত হওয়ার পরেও নিয়ম না মানার জন্য এক বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নিয়ম সকলের জন্য এক।'

উল্লেখ্য, বলিউডে আবারও করোনার ছায়া। বিগত কয়েক দিনে আক্রান্ত হয়েছেন রণবীর কাপুর, সঞ্জয় লীলা বানশালী, মনোজ বাজপেয়ী, তারা সুতারিয়া এবং সিদ্ধান্ত চতুর্বেদীর মতো তারকারাও।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা