বিনোদন

‘অল্প সময়ে অনেক অর্জন করেছি’

বিনোদন প্রতিবেদক : নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। তার ক্যারিয়ারের নতুন ইনিংসকে স্বাগত জানিয়েছেন সহকর্মীদের অনেকেই। গত ১২ মার্চ মুক্তি পেয়েছে নায়িকা দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’।

এবার মুক্তি পাচ্ছে নায়িকা দীঘির দ্বিতীয় সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এতে দীঘির বিপরীতে আছেন নবাগত শান্ত খান। শামীম আহমেদ রনী পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে ২৬ মার্চ। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘি নিজেই।

শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এরই মধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। রোববার (১৪ মার্চ) নিজের ফেসবুকে এ সিনেমার একটি বিলবোর্ড শেয়ার করেছেন দীঘি।

ক্যাপশনে লিখেছেন, ‘৪ তারিখের শুটিং শেষ করতে করতে ৫ তারিখ হয়ে গেলো। খুবই ক্লান্ত হয়ে বাসায় ফিরছিলাম। তখন বাজে ভোর ৫টা ৪৪ মিনিট। ঘুম ঘুম চোখে গাড়ির ভেতর থেকে হঠাৎ দেখলাম হাতিরঝিলে বিশাল একটা বিলবোর্ড। লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেলাম। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। চোখে পানি চলে আসছিল।’

দীঘি আরো লিখেছেন, ‘প্রায় ৮ বছর পর নিজের বিলবোর্ড দেখলাম। সবার সামনে রাস্তায় দাড়িয়ে কাছে গিয়ে ছবি তুললাম। আসলে এইসব অনুভূতি ভাষায় প্রকাশ এর মত না। আর আজ (১৪ মার্চ) ঘুম থেকে উঠে শুনি, আমার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ২৬ মার্চ মুক্তি দেওয়া হবে। খুব অল্প সময়ে অনেক অর্জন করে ফেলছি। আমার প্রতি সবার ভালোবাসা আমাকে আসলেই বারবার মুগ্ধ করে। আলহামদুলিল্লাহ।’

নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। আর মুক্তি দিক থেকে নায়িকা দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’।

এদিকে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয় করছেন দীঘি। মুম্বাইয়ে তার অংশের চিত্রায়ণ শেষ করেছেন তিনি। বাকি চিত্রায়ণে অংশ নিতে ২৫ মার্চ আবারো মুম্বাই যাওয়া কথা রয়েছে দীঘির। এছাড়া দীঘি শেষ করেছেন ‘শেষ চিঠি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মের। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা