বিনোদন

সেই কামরাজের পাশে পরিণীতি

বিনোদন ডেস্ক: ভারতের অনলাইন ভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান জোমাটো'র ডেলিভারি বয় কামরাজ ও তরুণী হিতেশা চন্দ্রানীর ঘটনায় এবার মুখ খুললেন পরিণীতি চোপড়া।

বলিউড অভিনেত্রী পরিণীতি টুইট করে এ ঘটনার সত্যতা উদঘাটনের আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি জোমাটো ডেলিভারি বয় কোনও অপরাধ করেননি। আমি কীভাবে সাহায্য করতে পারি দয়া করে জানান।’

ঘটনার সত্যতা জানতে উত্তাল ভারতীয় সামাজিক মাধ্যম। কে দোষী আর কে নয় তা এখনও জানা যায়নি। কিন্তু সামাজিক মাধ্যমের একটি বড় অংশ কামরাজের পাশে রয়েছে।

কামরাজের কথা প্রকাশ্যে আসা মাত্রই নেট নাগরিকদের একাংশ তার পাশে দাঁড়িয়েছে। তিনি জোর গলায় জানিয়েছেন সত্যি সামনে আসবেই।

এ বিষয়ে স্পষ্ট করে কামরাজ বলেন, ঘটনার পর আমি এতো জলঘোলা করতে চাইনি। যা ঘটেছে তা ভুলে যেতে চেয়েছিলাম। কিন্তু তার (হিতেশা) সোশ্যাল মিডিয়ায় করা ভিডিও আমার রোজগার কেড়ে নিয়েছে আমি প্রয়োজনে আইনের পথে হাঁটব। কারণ, আমি দোষী নই। হতে পারে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে প্রচার করিনি বা আগে কোথাও অভিযোগ জানাইনি। আমি সত্যের পথে হাঁটতে চাই।

প্রসঙ্গত, হিতেশা চন্দ্রানী নামের ওই তরুণী খাবার অর্ডার করেছিলেন জোমাটো'তে। যা যথাস্থানে পৌঁছতে এক ঘণ্টা বেশি সময় দেরি হয়ে যায়। এই দীর্ঘ সময়ে চন্দ্রানী জোমাটো'র ঊর্ধ্বতনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, তার খাবার ফ্রি করে দেওয়া হোক অথবা ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা হোক।

হিতেশা চন্দ্রানী ও কামরাজ

কামরাজ খাবার নিয়ে পৌঁছুতেই অসভ্যের মতো ব্যবহার করেন বলে অভিযোগ চন্দ্রানীর। তাকে দাঁড়াতে বলেন তিনি। সেই সময় ফ্রিতে বা খাবার ফিরিয়ে দেওয়া সম্ভব কিনা সে বিষয়ে কথা বলছিলেন। কিন্তু ডেলিভারি বয় দাঁড়াতে রাজি হয় না এবং খাবার ফিরিয়ে নিয়ে যেতে চান না। এরপরই শুরু হয় তর্ক। চন্দ্রানীর অভিযোগ এরপরই কামরাজ ঘুসি মেরে নাক ফাটিয়ে দেন। গল গল করে রক্ত বেরিয়ে আসে।

কামরাজ পুলিশকে জানিয়েছেন, 'ওই তরুণী আমায় খাবার ফেরত নিয়ে যেতে বলেন, অন্যদিকে কোম্পানি আমাকে ফোন করে বলে গ্রাহককে বোঝাতে। কিন্তু, তিনি উত্তেজিত হয়ে নোংরা কথা বলেন। আমাকে নিচু দেখান। 'দাস' বলে কটাক্ষ করেন। চিৎকার করতে শুরু করেন। এরপর চটি ছুড়ে মারেন। সেই চটির থেকে বাঁচতে হাত এগিয়ে দিই। তখন উনার নিজের হাতের আংটি নাকে লেগে যায়'।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা