ছবি : সংগৃহিত
বিনোদন

আলিয়াকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক : ভারতে পশ্চিমবঙ্গের হাওড়ায় জাতীয় সড়কে ঝাড়খন্ডের অভিনেত্রী ইশা আলিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : শাকিব-বুবলি নতুন সুখবর!

বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে আলিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার। এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

ইশা আলিয়া ব্যক্তিগত গাড়িতে রাচি থেকে কলকাতায় যাচ্ছিলেন। এসময় অভিনেত্রীর সাথে ছিলেন তার স্বামী প্রকাশ কুমার ও তাদের তিন বছরের একমাত্র কন্যা।

প্রকাশ কুমার এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মামলার এজাহারের বরাতে একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন— ‘পরিবারটি নিজেদের গাড়িতে কলকাতার দিকে যাচ্ছিল। তারা সকাল ৬টার দিকে একটি নির্জন জায়গায় গাড়িটি থামায়।

আরও পড়ুন : তুনিশা’র প্রাক্তন প্রেমিক গ্রেফতার

মূলত, প্রকাশ কুমার প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামেন। ঠিক তখন তিন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। আলিয়া প্রতিরোধ করার চেষ্টা করলে, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়।’

স্থানীয়দের মতে, এলাকাটি জনশূন্য হওয়ায় কুমার সাহায্য চাইতে প্রায় দুই কিলোমিটার পথ গাড়ি চালিয়ে যান। আহত ইশাকে দ্রুত উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন : মেকআপ রুমে অভিনেত্রীর আত্মহত্যা!

প্রসঙ্গত, প্রকাশ কুমার একজন চলচ্চিত্র পরিচালক এবং স্ত্রী ইশা আলিয়া ঝাড়খন্ডের জনপ্রিয় একজন অভিনেত্রী। ইশা আলিয়ার ভালো নাম রিয়া কুমারি। তবে ইশা আলিয়া নামেই পর্দায় পরিচিত তিনি।

প্রকাশ কুমার বলেন— ‘আমার স্ত্রী মেয়েকে নিয়ে গাড়িতেই বসে ছিল। দুর্বৃত্তরা আমার মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে আমার স্ত্রী গাড়ি থেকে নেমে প্রতিরোধের চেষ্টা করে। আর ওই সময়ে ওরা ইশাকে গুলি করে দেয়।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

হাজার গোলের পথে রোনালদো, আরও এক চমক!

জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখে...

শুভ জন্মদিন লিটন দাস

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নান্দনিক ব্যাটসম্যান ও নির্ভরযোগ্য উইকেটকিপার লিটন...

ইলহান ওমরের বাড়িতে অভিযান, অভিবাসন নথি নিয়ে তদন্ত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছ...

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি প্রণয়ন এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরু...

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা