বিনোদন

চেনা মুখের ভাঁজে এ যেন অন্য এক স্বস্তিকা

বিনোদন ডেস্ক : স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ওয়েব দুনিয়াতে। বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে মন জয় করে নিয়েছেন তার ভক্তদের। স্বস্তিকা থাকা মানেই সিরিজের মূল আকর্ষণ তাকে ঘিরে। আর সঙ্গে যদি থাকেন পরিচালক কমলেশ্বর মুখার্জি তাহলে তো কোন কথাই নেই।

এবার এমনটাই হয়েছে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘মোহমায়া’তে। রহস্য ও রোমাঞ্চে ঘেরা এই সিরিজটির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাহানা দত্ত। স্বস্তিকার সঙ্গে ‘মোহমায়া’য় আরও অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায় ও বিপুল পাত্র। সম্প্রতি সিরিজের ট্রেলার প্রকাশ পেয়েছে।

দুই নারীর জীবনের গল্প নিয়ে এগিয়েছে ‘মোহমায়া’-র গল্প। এতে দেখা যাবে, দীপাবলির আগেই মাকে ছেড়ে চলে গেছে ছেলে। যে আর ফিরে আসেনি। ঘটনার বেশ কয়েক বছর পর ছেলের মতোই কেউ একজন ফিরে আসে মায়ের কাছে। গল্পটি রহস্য ও রোমাঞ্চে ঘেরা। অতীতের মায়া, ভবিষ্যতের মোহের লড়াই নিয়ে উঠে আসবে এমনই গল্প।

ভারতীয় গণমাধ্যমে সিরিজ প্রসঙ্গে স্বস্তিকা বলেছেন, আমার প্রতিটা প্রজেক্টেই দর্শকদের আমি একটু আলাদা কিছু দিতে চাই। মোহমায়া এমনই একটি গল্প। আমি চাই মানুষ এই ওয়েব সিরিজটি দেখুক। হইচইয়ে মুক্তি পাচ্ছে এটি। এরইমধ্যে এই ওয়েব প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে বিপুল সংখ্যক দর্শকদের কাছে পৌঁছে গিয়েছে। যা একজন শিল্পীর ক্ষেত্রে সত্যিই বড় ব্যাপার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা