সারাদেশ

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলা প্রতিনিধি

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত যুবকের নাম আসিফ (২৫)। তিনি রাজাপুর এলাকার মো. দলু মিয়া ও হালিমা বেগমের ছেলে। আহত বিএনপি নেতা হোসেন ম্যানেজার (৫০) রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় হোসেন ম্যানেজারের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে আসিফের বিরুদ্ধে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আসিফকে ধরে গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আসিফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৮ অক্টোবর) ভোরে তাঁর মৃত্যু হয়।

এদিকে, হামলায় গুরুতর আহত বিএনপি নেতা হোসেন ম্যানেজার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ আসিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের ঘটনায় যদি আসিফ এর পরিবার মামলা করে তাহলে অভিযোগ অবশ্যই আমলে নিয়ে তদন্ত করে দেখা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা