বিনোদন

বিপাকে কাঁচাপাট ও সুতা রফতানিকারকরা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় দুই হাজার টাকার কাঁচা পাট বিক্রি হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকায়। এতে বিপাকে পড়েছেন রফতানিকারকরা। চাহিদার তুলনায় যোগান সীমিত হওয়ায় পাটের দরের এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের। ফলে বিদেশে রফতানি চাহিদা মেটাতে প্রয়োজনীয় কাঁচা পাটের সংকট দেখা দিয়েছে।

পরিবেশের কথা বিবেচনা করে দেশ-বিদেশে বাড়ছে পাটজাত পণ্যের ব্যবহার। পাট রফতানিকারক দেশ হিসেবে খুলনা অঞ্চল থেকে কাঁচাপাট ও পাটের সুতার রফতানি হয়ে আসছে। প্রতিবছর কাঁচাপাট রফতানি হয়ে থাকে ১০ থেকে ১২ লক্ষ বেল। কিন্তু এই বছর এখন পর্যন্ত ৩ লক্ষ বেল কাঁচা পাট রফতানি হয়েছে।

কাঁচা পাটের সঙ্গে বিদেশে চাহিদা বাড়ছে পাটের সুতার। এ কারণে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে ২০ টি সুতা রফতানির কল। এই মৌসুমে পাটের দাম বাড়ার কারণে কৃষকরা লাভবান হলেও কিছু অসাধু ব্যবসায়ী পাট মজুদ করে সুবিধা ভোগের অভিযোগ রফতানিকারকদের।

খুলনা সুপার জুট মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ ফিরোজ আহমেদ বলেন,'প্রান্তিক কৃষকরা এবার সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। তারা একসঙ্গে সব পাট বিক্রি না করে কিছু কিছু করে বিক্রি করেছেন।'

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের কার্যনিবাহী কমিটির সদস্য এস এম সাইফুল ইসলাম পিয়াস জানান,'এত দামের পাট তারাও তো বিক্রি করতে পারছে না।'

বিদেশে পাটের সুতার চাহিদা বৃদ্ধি এবং যোগান সীমিত হওয়ার কাঁচা পাটের দাম বাড়ছে বলে জানায় পাট অধিদফতরর। খুলনা পাট অধিদফতরের সহকারী পরিচালক রাধে শ্যাম নাথ বলেন,'এ বছর প্রকৃতিগতভাবে পাট উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। ডিমান্ড বেড়েছে। এ কারণে দাম বেড়ে গেছে।'

২০১৯-২০২০ অর্থবছর খুলনায় ১ হাজার ৩৩০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ৮৫৪ বেল্ট। ২০২০-২০২১ অর্থবছর ১ হাজার ৫৬৬ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ১৮ হাজার ২২ বেল্ট।

গবেষণার মাধ্যমে উদ্ভাবিত লবণাক্ত সহনশীল বিভিন্ন পাট চাষের জন্য কৃষকের কাছে পৌছে দেয়ার কথা জানান কৃষি কর্মকর্তা।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. হাফিজুর রহমান জানান,'লবনাক্ত সহনশীল জাত হওয়াতে এ অঞ্চলে এটার চাষ হচ্ছে এবং ফলনও বেশি।'

বিদেশে চাহিদা অনুযায়ী পাট উৎপাদন করতে পারলে, লাভবান হবেন কৃষক। আসবে বৈদিশিক মুদ্রা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা