বিনোদন

নুসরাতকে তালাকের নোটিশ দিল স্বামী

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও লোকসভার সাংসদ নুসরাত জাহানকে তার স্বামী ব্যবসায়ী নিখিল জৈন বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, সোমবার আইনজীবীর মাধ্যমে নুসরাতকে তালাকের নোটিশ পাঠিয়েছেন নিখিল।

তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছেন না নিখিল। যা বলার পরে বলবেন। নুসরাতও এ ব্যাপারে এখনও কিছু বলেননি।

গত কয়েক মাস ধরে টালিউডে গুঞ্জন চলছে, সংসার ভাঙছে নিখিল-নুসরাতের। অভিনেতা যশ দাশগুপ্তর জন্য নাকি তাদের সংসারে বাজছে ভাঙনের সুর। এছাড়া আলাদাও থাকছেন নুসরাত-নিখিল।

তবে যশের সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে আজমির শরিফে ছুটি কাটাতে যাওয়া- কোনো কিছু নিয়েই মুখ খোলেননি নিখিল। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও নুসরাত-বিরোধী কোনো পোস্ট দেখা যায়নি।

বরং ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসের দিনে আকারে ইঙ্গিতে বলেছিলেন, নুসরাত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু কদিন না যেতেই পাঠালেন তালাকের নোটিশ।

২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে পাম অ্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়ালে কলকাতার সফল ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে অভিনেত্রী নুসরাত জাহান।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা