বিনোদন

ন্যান্সির মামলায় আসিফ আকবরের জামিন

বিনোদন প্রতিবেদক : গায়িকা ন্যান্সির করা মানহানির মামলায় জামিন পেয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ময়মনসিংহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের বিচারক আব্দুল হাই আসিফের জামিনের আদেশ দেন। একই সাথে আগামী ৮ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি রেজাউল কবির আনার।

তিনি বলেন, সংগীতশিল্পী আসিফ আকবর বিজ্ঞ আদালতে হাজির হলে বিচারক বিশেষ বিবেচনায় তার জামিনের নির্দেশ দেন।

এর আগে গত বছরের ১০ জুলাই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন ন্যান্সি। পরে নির্দেশ তদন্ত করে সত্যতা পাওয়ায় ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রসিকিউশন জমা দেয় পুলিশ।

পরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আব্দুল হাই আজ ১৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

জিডিতে ন্যান্সি উল্লেখ করেন, ‘আমার কণ্ঠ সফলতায় হিংসাত্মক মনোভাব পোষণ করে বিবাদী আসিফ আকবর বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব, রেডিও ও টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে আসছেন।

এ ছাড়া আসিফ আকবর আমার গাওয়া ১২টি গান অনুমতি না নিয়ে স্বত্ব বিক্রি করে দেন। আমি আমার ১২টি গানের স্বত্ব দাবি করিলে বিবাদীর রোষানলে পড়ি। যার পরিপ্রেক্ষিতে বিবাদী আসিফ আকবর বিভিন্ন তারিখ ও সময়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ইউটিউব ও টিভি চ্যানেলে বিভ্রান্তিকর তথ্যসহ কুরুচিপূর্ণ মন্তব্য করা শুরু করেন। আমার বিরুদ্ধে মিথ্যাচার করেন।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা