বিনোদন

চলে গেলেন হলিউড অভিনেত্রী সিসেলি টাইসন

বিনোদন ডেস্ক: হলিউডের বিশিষ্ট অভিনেত্রী সিসেলি টাইসন ৯৬ বছর বয়সে মারা গেলেন। টাইসনের ব্যক্তিগত ম্যানেজারের বরাত ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শুক্রবার (২৯ জানুয়ারি) এখবর জানিয়েছে।

সাত দশকেরও অধিক সময়ের কর্মজীবনে সাবেক এই সফল ফ্যাশন আইকনের মৃত্যুর কোন কারণ জানা যায়নি। তিনি অভিনয়ের ক্ষেত্রে মূলত আফ্রিকান-আমেরিকান চরিত্রগুলোতে রোল পালন করতেন।

টাইসন তিনটি প্রাইমটাইম এমি পুরস্কার, চারটি ব্ল্যাক রিল পুরস্কার, একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার, একটি টনি পুরস্কার, একটি একাডেমি সম্মানসূচক পুরস্কার ও একটি পিবডি পুরস্কার অর্জন করেছেন।

কর্মজীবনের শুরুতে চলচ্চিত্রে ও টেলিভিশনে ছোট চরিত্রে অভিনয়ের পর টাইসন সাউন্ডার (১৯৭২) চলচ্চিত্রে রেবেকা মরগান চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন এবং সমালোচকদের প্রশংসা লাভ করেন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও সেরা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

১৯৭৪ সালের টেলিভিশন চলচ্চিত্র দি অটোবায়োগ্রাফি অব মিস জেন পিটম্যান-এ নাম ভূমিকায় অভিনয় করে তিনি আরও সমাদৃত হন, এবং দুইটি এমি পুরস্কার অর্জন করেন ও একটি বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

টাইসন ১৯২৪ সালের ১৯শে ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির হারলেমে জন্মগ্রহণ করেন। তার মাতা ফ্রেডেরিকা টাইসন একজন গৃহকর্মী ছিলেন এবং পিতা উইলিয়াম অগাস্টিন টাইসন কাঠমিস্ত্রি, রঙমিস্ত্রি ও অন্য যেসব কাজ পেতেন তাই করতেন।

টাইসনের পিতা-মাতা ওয়েস্ট ইন্ডিজের নেভিস থেকে অভিবাসিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা