বিনোদন

দ্বিতীয় বিয়ে করেছেন শখ!

বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী আনিকা করিব শখ। ২০১১ সালে একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে সম্পর্ক হয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে। চার বছর চুটিয়ে প্রেম করে ২০১৫ সালের ৭ জানুয়ারি গোপনে বিয়ে করেন তারা। অজানা কারণে বিয়ের দুই বছরের মধ্যে মান-অভিমান শুরু হয় তাদের। ভেঙে যায় শখ-নিলয়ের সংসার।

তারপর অনেকটা লাপাত্তা হয়ে যান শখ। দূরে সরেন মিডিয়া থেকে। দীর্ঘ সময় আড়ালে থাকার পর বছর দুয়েক আগে প্রকাশ্যে এসেছেন তিনি। অভিনেতা তাসকিন রহমানের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন বলেও খবর পাওয়া গেছে।

শোনা যাচ্ছে, গোপনে আবারও বিয়ে করেছেন এ অভিনেত্রী। স্বামীর সঙ্গে শখের একাধিক ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলা নাটকসহ বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে শখ ও তার স্বামীর ছবিগুলো। তার থেকেই গুঞ্জন গাঢ় হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালের ১২ মে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। তার স্বামীর নাম রহমান জন, পেশায় ব্যবসায়ী। গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে শখের শ্বশুরবাড়ি। রাজধানীর উত্তরায় থাকছেন তারা।

এ বিষয়ে জানতে শখের ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দ্বিতীয় বিয়ের খবরের সত্যতা জানতে অপেক্ষায় শখ ভক্তরা। তারা মনে করছেন, শিগগিরই সব প্রকাশ করে আবারো কাজে ফিরবেন জনপ্রিয় এ অভিনেত্রী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা