বিনোদন

পাঁচ সিনেমা থেকে বাদ পড়লেন দীঘি

বিনোদন প্রতিবেদক : শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এখনো দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দীঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ। দীঘি এখন আর শিশুশিল্পী নেই, দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লেখিয়েছেন। এরই মধ্যে দুটি সিনেমার কাজও শেষ করেছেন তিনি।

গত বছরের শেষের দিকে চলচ্চিত্রে দীঘির রাজকীয় প্রত্যাবর্তন ঘটে। দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ছয়টি সিনেমায় কাজ করার ঘোষণা দেন। পরপর আরো কয়েকটি সিনেমায় কাজের কথাও শোনা যায়।

এরমধ্যে শাপলা মিডিয়ার একটি সিনেমার কাজ শেষ করেছেন দীঘি। কিন্তু ঘোষণার ছয় মাস না পেরুতেই শোনা যাচ্ছে, শাপলা মিডিয়ার বাকি সিনেমাগুলো থেকে বাদ দেওয়া হয়েছে দীঘিকে। শাপলা মিডিয়ার নতুন কোনো সিনেমায় দীঘিকে দেখা যাচ্ছে না। অন্য নায়িকা নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটি। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্বস্ত একটি সূত্র।

পাঁচটি সিনেমা থেকে বাদপড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। সেলিম খান বলেন—‘আমি এখন নিজ এলাকা চাঁদপুরে আছি। এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না।’ সেলিম খানের এমন জবাবে বোঝাই যাচ্ছে—ডাল মে কুচ কালা হ্যায়।

‘যোগ্য সন্তান’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে শাপলা মিডিয়া। এতে শান্ত খানের বিপরীতে দীঘির অভিনয় করার কথা ছিল। সিনেমাটি পরিচালনা করার কথা ছিল গুণী নির্মাতা কাজী হায়াতের। গল্প নিয়ে নায়ক-নায়িকার সঙ্গে বসেছিলেনও এই নির্মাতা।

সিনেমাটি থেকে দীঘির বাদপড়ার বিষয়ে জানতে চাইলে কাজী হায়াৎ বলেন, ‘ওই সিনেমা আর হবে না। সাইনিংয়ের পরই সিনেমাটির কাজ বন্ধ হয়ে গেছে। যতদূর জানি, ওই সময়ে যে কটি সিনেমার সাইনিং ও ঘোষণা দেওয়া হয়েছিল, তার সবগুলো প্রজেক্ট এখন বন্ধ।’

এদিকে মাস্টার মেকার খ্যাত নির্মাতা মালেক আফসারি এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘ধামাকা’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এতে শান্ত খানের বিপরীতে দীঘির অভিনয় করার কথা ছিল। শুধু তাই নয়, দীঘির লুক নিয়েও বেশ কাজ করেন মালেক আফসারি। এরপর এই সিনেমার নতুন কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে মালেক আফসারি বলেন—‘‘ধামাকা’ সিনেমায় আমি চুক্তিবদ্ধ হয়েছি। প্রযোজক আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। আমি শিল্পী বাছাই করেছি। এখন কবে নাগাদ সিনেমার কাজ শুরু হবে তা প্রযোজক বলতে পারবেন। আদৌ কাজটি হবে কি না তা-ও আমি জানি না।’’

একসঙ্গে এতগুলো সিনেমা থেকে দীঘি কেন বাদ পড়লেন এ বিষয়ে কেউ-ই কিছু বলতে পারছেন না। তা জানতে দীঘির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ ও কল করেও দীঘির কোনো সাড়া মেলেনি।

বর্তমানে দীঘির হাতে একটি সিনেমার কাজ রয়েছে। এর আগে শাপলা মিডিয়া প্রযোজিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার কাজ শেষে করেন তিনি। সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে আছে। অন্যদিকে ‘তুমি আছ-তুমি নেই’ সিনেমার কাজ শেষ করেছেন দীঘি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মৌলভীবাজার জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি!

মৌলভীবাজার জেলা পরিষদ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হ...

মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার নাহাপাড়া এলাকায় অভিযান চালি...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

ডা. সিনথিয়া দেশে দ্বিতীয়, স্ক্রিনিংয়ে বিভাগ সেরা

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ ও পোস্টকে ঘিরে...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা