বিনোদন

জনপ্রিয় হয়ে উঠছেন ‘নোয়াখালীর শিমুল’

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের আলোচিত নাটক ‘ব্যাচেলার পয়েন্ট’। তরুণ দর্শকের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে নাটকটি। বর্তমানে চলছে নাটকটির তৃতীয় সিজন। এবারের সিজনে যুক্ত হয়েছে ‘নোয়াখালীর শিমুল’ নামে একটি চরিত্র। এতে অভিনয় করেছেন শিমুল শর্মা।

শিমুল মূলত কাজল আরেফিন অমির প্রধান সহকারী ছিলেন। ফেনী শহরে কেটেছে তার ছোটবেলা। ফেনী পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে শিমুল বর্তমানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

এক সাক্ষাৎকারে শিমুল জানান, ২০১৭ সাল থেকে কাজল আরেফিন অমির সঙ্গে কাজ শুরু করেন তিনি। সহকারী পরিচালক থেকে অভিনয়ে নাম লিখিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে।

অভিনয়ে যুক্ত হওয়া প্রসঙ্গে শিমুল বলেন, ‘অভিনেতা হওয়ার স্বপ্ন কোনোদিনই ছিল না। ছোটবেলা থেকেই আমি প্রচুর মুভি এবং নাটক দেখতাম। আমি ভাবতাম এগুলোর নির্মাতা কে, কিভাবে বানানো হলো। সেই ভাবনা থেকেই পরিচালনার প্রতি ভাললাগা শুরু।’

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের প্রথম সিজনের কাবিলার ছোট ভাই চরিত্রে অভিনয় করেন শিমুল। একটা লুঙ্গি ম্যানেজ করে ছাগল চুরির দৃশ্যে অভিনয় করেন তিনি। তারপর দ্বিতীয় সিজনে ৬৬ পর্ব থেকে শুরু হয় তার অংশ। নোয়াখালী থেকে আসা কাবিলার ভাই চরিত্রের মাধ্যমে পর্দায় দেখা যাচ্ছে তাকে। দিন যত যাচ্ছে শিমুলকে নিয়ে আলোচনা বাড়ছে। পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছেন তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা