বিনোদন

সামান্থা এখন আর নির্ঘুম রাত কাটান না

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। রূপ ও অভিনয় গুণে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা কারণে বিদ্রূপের শিকার হন সামান্থা। অতীতে এ নিয়ে অনেক নির্ঘুম রাত কাটিয়েছেন এই অভিনেত্রী। তবে এখন আর সেটি করেন না তিনি।

‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখছেন সামান্থা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন তিনি। এই সময় তাকে বিদ্রূপ করা প্রসঙ্গে জানতে চাওয়া হয়। সামান্থা জানান, অতীতে এই বিষয়ে অনেক ভেবেছেন তিনি। এমনকি কষ্ট পেয়ে নির্ঘুম রাত কাটিয়েছেন। কিন্তু এখন এগুলো তাকে আর ভাবায় না। বরং, বিদ্রূপের বিষয়গুলোতে তার হাসি পায়। এগুলো তার ওপর আর প্রভাব ফেলে না।

এছাড়া সামান্থার ফিটনেস ফ্রিক হয়ে ওঠার কারণ জানতে চান আরেক ভক্ত। এই অভিনেত্রী জানান, স্বামী নাগা চৈতন্যকে দেখার জন্য জিমে ভর্তি হয়েছিলেন। তারপর থেকে ধীরে ধীরে জিমে যাওয়ার অভ্যাস তৈরি হয়েছে।

‘স্যাম জ্যাম’ নামে একটি টক শো সঞ্চালনা করছেন সামান্থা। এটি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আহা’-তে প্রচার হয়। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া অশ্বিন সারাবানান পরিচালিত ‘গেম ওভার’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা