বিনোদন

মায়ের চরিত্রে অভিনয় করবেন শ্রীদেবী কন্যা জানভী

বিনোদন ডেস্ক : বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুর দম্পতির মেয়ে জানভী কাপুর। জানভি চলচ্চিত্রে পা রেখেছেন খুব বেশি দিন হয়নি। কিন্তু এরই মধ্যে দর্শক মনে সাড়া ফেলেছেন এই অভিনেত্রী।

এবার শোনা যাচ্ছে মায়ের বিখ্যাত একটি চরিত্রে অভিনয় করবেন জানভী। শ্রীদেবী অভিনীত ১৯৮৭ সালের ব্লকবাস্টার সিনেমা ‘মি. ইন্ডিয়া’। এ সিনেমায় সাংবাদিক চরিত্রে অভিনয় করে তুমুল খ্যাতি পেয়েছিলেন শ্রীদেবী।

সিনেমাটি রিমেকের ঘোষণা দিয়েছেন পরিচালক আলি আব্বাস জাফর। খবর রটেছে, এতে শ্রীদেবী অভিনীত চরিত্রটিতে অভিনয় করবেন জানভী।

কথাটি কতটুকু সত্য- এমন প্রশ্নের জবাবে জুম টিভিকে আলি আব্বাস জাফর বলেন, ‘এমন ঘটলে বনি কাপুর খুব খুশি হবেন।’ তবে তিনি এটাও জানান, এখনো অভিনেতা-অভিনেত্রী চূড়ান্ত করা হয়নি। শোনা যাচ্ছে, নির্মাতার পছন্দের তালিকায় নায়ক হিসেবে শীর্ষে রয়েছেন রণবীর কাপুর।

গত বছরের ফেব্রুয়ারিতে আলি আব্বাস জাফর যখন মি. ইন্ডিয়া-২ নির্মাণের ঘোষণা দেন, তখন মূল সিনেমার নির্মাতা শেখর কাপুর এ ব্যাপারে আপত্তি তুলেছিলেন। এক টুইটে তিনি বলেছিলেন, ‘সিনেমাটি রিমেকের ব্যাপারে তার অনুমতি নেওয়া হয়নি, এমনকি তার সঙ্গে কোনো আলোচনাও করা হয়নি। মূল নির্মাতার অনুমতি ব্যতীত কেউ মি. ইন্ডিয়ার চরিত্র বা গল্প ব্যবহার করতে পারবেন না।’

তবে এ দ্বন্দ্ব ইতোমধ্যে মিটে গেছে বলেই অনুমান করা হচ্ছে। আলি আব্বাস জাফর খুব শিগগির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা