বিনোদন

অপেক্ষায় জানভি, আর মাত্র কয়েক ঘণ্টা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জানভি কাপুর। অল্প সময়েই অভিনয় দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় জানভি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করেছেন জানভি। এতে সাদা পোশাক ও মেকআপ ছাড়া লুকে দেখা গেছে তাকে।

এদিকে ক্যাপশন এই অভিনেত্রী লিখেছেন, ১ মে’র জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন তিনি। কিন্তু কিসের জন্য জানভির এই অপেক্ষা?

মূলত ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ১ মে থেকে দেশটির ১৮ এবং এর বেশি বয়সের সবার জন্য কোভিড-১৯ টিকাকরণ শুরু হচ্ছে। এদিন টিকা নেবেন জানভি। সেই অপেক্ষাতেই রয়েছেন নায়িকা। পাশাপাশি অন্যদেরও টিকা গ্রহণে আহ্বান জানিয়েছেন তিনি।

কিছুদিন আগে ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছিলেন জানভি। তবে ফিরে লকডাউনের কারণে এখন বাড়িতেই তার সময় কাটছে।

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের মেয়ে জানভি। ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘দোস্তানা টু’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। পাশাপাশি মালায়ালাম ভাষার ‘হেলেন’ সিনেমার হিন্দি রিমেকের জন্য নিজেকে প্রস্তুত করছেন জানভি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা