বিনোদন

‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ শাকিব খান!

বিনোদন ডেস্ক: বিশ্ব টিকা সপ্তাহ চলছে। এই প্রচারণায় বাংলাদেশের শীর্ষ তারকা শাকিব খানকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে জাতিসংঘের শিশু উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনিসেফ বাংলাদেশ। যদিও তিনি চলমান টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন চলতি মাসে!

জানা গেছে, ভ্যাকসিন গ্রহণে ভক্তদের উৎসাহ দিতেই তাকে নিয়ে বিশেষ প্রচারণায় নেমেছে প্রতিষ্ঠানটি। আর সেখানে ‘চ্যাম্পিয়ন’ হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হলো এই ঢালিউড সেরাকে।

এর আগে ভ্যাকসিন চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠানটি অভিহিত করে ফেসবুক পেইজে পোস্ট দিয়েছে মেহজাবীন চৌধুরী, টয়া, পিয়া জান্নাতুল, সাফা কবির, বিদ্যা সিনহা সাহা মিম, সাবিলা নূর, নাবিলাসহ বেশ ক’জন তারকাকে।

শাকিব প্রসঙ্গে ২৯ এপ্রিল বিকালে ইউনিসেফ বাংলাদেশ-এর ফেসবুক পেইজে লিখেছে, ‌‘বাংলাদেশের সর্বপ্রিয় অভিনেতা এবং একজন সম্মানিত প্রযোজক শাকিব খান। তার আরও একটি পরিচয় আছে।

তিনি প্রকৃত অর্থে একজন দায়িত্ববান নাগরিক। সঠিক সময়ে করোনাভাইরাস টিকা নিয়ে তিনি নিজের ও নিজ কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করেছেন।

এই বিশ্ব টিকাদান সপ্তাহে ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়ে তিনি আপনাকেও আহ্বান জানাচ্ছেন; সঠিক সময়ে আপনার এবং সন্তানের টিকাদান নিশ্চিত করুন।’

বিষয়টি নিয়ে শাকিব খান বলেন, ‘আমাকে, আমার আপনজনদের এবং আমার দেশকে পোলিও, হাম ও টিবির মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করেছে টিকা। আমি করোনাভাইরাস টিকা নিয়েছি যাতে আমার আপনজনদের নিরাপদ রাখতে পারি। এই টিকাদান সপ্তাহে আপনারা এবং আপনার সন্তানের টিকা নিশ্চিত করুন।

এবং সকল মানুষের কাছে টিকা পৌঁছে দিতে ইউনিসেফের সাথে যোগ দিন। যাতে পুরো পৃথিবী সুরক্ষিত হতে পারে!’

৫ এপ্রিল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন এ অভিনেতা। দ্বিতীয় ডোজ কবে নিতে পারছেন, সেটির খবর নিশ্চিত করা যায়নি।

এদিকে শিল্পীদের মধ্যে সবার আগে টিকার দু’টি ডোজই সম্পন্ন করেন রক তারকা জেমস। গত দেড় যুগ ধরে ঢালিউডের হাল ধরে আছেন শাকিব খান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা