বিনোদন

খুব চিন্তিত মাহি

বিনোদন ডেস্ক: করোনায় বিনোদন অঙ্গনসহ দেশে প্রতিনিয়ত মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে। করোনায় আক্রান্ত মানুষ বাড়ায় একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থাকার বিকল্প নেই। তাই ঈদের শপিং করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এছাড়া বর্তমান করোনায় নিজের ও পাশের দেশের পরিস্থিতি নিয়েও খুব চিন্তিত এই অভিনেত্রী।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তিনি নিজেই । তিনি বলেন,পরিবার ও নিজেকে করোনামুক্ত রাখতে ভিড়ের মধ্যে যাবেন না তিনি। শপিং নিয়ে কোনো আফসোস নেই তার।

শৈশব থেকেই ঈদের কেনাকাটার তালিকা তৈরি করতেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয় শুরু করার পর পরিচিতি বাড়তে থাকে। লম্বা হতে থাকে তালিকা। সেই তালিকা হাতে নায়িকা মাহি বোরকা পরে ছুটতেন শপিংমলে। তবে এবার আর এমটি করবেন না তিনি।

করোনার মধ্যে এমনিতেই সবকিছু নিয়েই আতঙ্কের মধ্যে থাকতে হয়। এখন কাজ ছাড়া একদমই বের হচ্ছেন না তিনি। এ জন্য বাতিল করেছেন চারটি সিনেমার শুটিং। তিনি বলেন, ‘লকডাউনে খুলে দেওয়ামাত্রই মার্কেটগুলোতে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। সবাই যেভাবে শপিংয়ে ঝাঁপিয়ে পড়ছে, সেগুলো দেখেই ভয় লাগে। ছবিতে কোনো সামাজিক দূরত্ব নেই। সব জায়গায় ভিড়। অথচ আমাদের করোনা এই শপিং থেকেও এবার ছড়িয়েছে। এই সময়ে শপিংয়ে বাইরে যেতে চাই না। বাসায়ই আছি। ভাবছি এবার কোনো শপিং করব না।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা