বিনোদন

‘১০ বছর নষ্ট করে ফেলেছি’

বিনোদন ডেস্ক: দেবশ্রী রায় শুটিং ফ্লোরে ফিরছেন। তাকে ব্লুজ-এর পরবর্তী ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে । দেবশ্রী বলেন, '১০ বছর অভিনয় থেকে দূরে।

নিজের ইচ্ছেতেই ভিন্নধারার কাজে ব্যস্ত ছিলাম। এখন মনে হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নিইনি। রাজনীতি আমার জন্য নয়। ক্যামেরার সঙ্গে জন্ম থেকে বন্ধুত্ব। অভিনয়ই আমার উপযুক্ত ক্ষেত্র'।

জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর দাবি, 'চিত্রনাট্য শুনে ভালো লেগেছে। চলতি ধারাবাহিকের থেকে একদম ভিন্ন স্বাদের গল্প। আমার চরিত্রের যথেষ্ট গুরুত্ব আছে। ফলে, রাজি হয়ে গিয়েছি'।

১০ বছর পরে ক্যামেরার মুখোমুখি। একটু ভয়, দ্বিধা কাজ করছে? ফিরে আসাটা বড় পর্দায় হলে বেশি ভালো হতো? দেবশ্রীর স্পষ্ট জবাব, 'আগেই বলেছি, ক্যামেরা আমার খুব ভালো বন্ধু। তাই জানি, ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। সাঁতার, গান শিখলে যেমন মানুষ ভোলে না অভিনয়ও তেমনি'।

দেবশ্রী জানিয়েছেন, সেপ্টেম্বরে বড় পর্দার শুটিংও শুরু হবে। ছায়াছবির দুনিয়ায় তার প্রত্যাবর্তন ঘটবে হিন্দি ছবি দিয়ে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা