বিনোদন

এশিয়ার সেরা তারকার তালিকায় বাংলাদেশের পরীমনি

বিনোদন ডেস্ক : আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’ এশিয়ার মধ্যে সেরা ১০০ জন তারকার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় অমিতাভ-শাহরুখদের সঙ্গে সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশি সিনেমার অভিনেত্রী পরীমনি।

সোমবার (৭ ডিসেম্বর) এই তালিকাটি প্রকাশ করে ম্যাগাজিনটি। সেখানে পরীমনি সম্পর্কে লেখা হয়, ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে এ অভিনেত্রীর। ফোর্বস ম্যাগাজিনের মতো গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী গণমাধ্যমের এ তালিকা প্রকাশের পর থেকেই ভক্ত- অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনিকে অভিনন্দন জানাচ্ছেন তার সহকর্মীরাও।

এ তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’। তালিকায় বলিউড থেকে আছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, হৃতিক রোশন, শহিদ কাপুর, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্দেজ, রণবীর সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর।

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, গায়ক আতিফ আসলাম, হলিউড অভিনেতা হিউ জ্যাকমন, ক্রিস হেমসওয়ার্থেরও নাম রয়েছে এ তালিকায়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা