বিনোদন

চার তারকার জন্মদিন একই দিন

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া, তাসনুভা তিশা ও সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ঐশী-এই চার তারকার জন্মদিন একইদিন মঙ্গলবার (০৮ ডিসেম্বর)। পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে তারা এবারের জন্মদিন উদযাপন করছেন।

আফরান নিশো
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর প্রকৃত নাম আহম্মেদ ফজলে রাব্বি (নিশো)। তবে তাকে সবাই আফরান নিশো নামেই চেনেন। এক দশক ধরে তিনশ’র বেশি টেলিফিল্ম, নাটক ও টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

১৯৮০ সালের ৮ ডিসেম্বর টাঙ্গাইলে জন্ম নেন নিশো। ভূঞাপুরের শরণে তার বেড়ে ওঠা। রাজধানীর ধানমন্ডি গভ. বয়েস হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন নিশো। ২০০৩ সালে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে শোবিজে পদার্পণ করেন নিশো। এরপর গাজী রাকায়াতের পরিচালনায় ‘ঘরছাড়া’ (২০০৬) নাটকের মধ্য দিয়ে ছোটপর্দায় অভিনয় শুরু হয় তার।

অর্চিতা স্পর্শিয়া
২০১১ সালে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এরপর একে একে অভিনয় করেছেন নাটক, টেলিফিল্ম, সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওতে। তবে বর্তমানে সিনেমার জন্য ছোট পর্দায় কাজ করছেন না তিনি।

স্পর্শিয়া ১৯৯৩ সালের ৮ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের একমাত্র সন্তান এবং একাকী তার মায়ের কাছে বেড়ে ওঠেন। তার অভিনীত সিনেমা হচ্ছে ‘ইতি তোমারই ঢাকা’, ‘আবার বসন্ত’, ‘মানুষের বাগান’, ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালি’ ও ‘নবাব এলএলবি’। সিনেমাগুলোর মধ্যে ‘নবাব এলএলবি’ ও ‘মানুষের বাগান’ মুক্তির অপেক্ষায় আছে।

তাসনুভা তিশা
নতুন প্রজন্মের অভিনয়শিল্পী তাসনুভা তিশা ক্যারিয়ার শুরু করেছেন মডেলিং দিয়ে। দীর্ঘ ৬ বছরের ক্যারিয়ারে নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিওসহ বিনোদন ভুবনের সব মাধ্যমে সমানতালে কাজ করেছেন তিনি। ১৯৯৫ সালের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ইডেন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিশা। চলতি বছর ‘১৪ আগস্ট’ ওয়েব সিরিজে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি।

ফাতেমা তুজ জোহরা ঐশী
সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ঐশী অল্প বয়সেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। বর্তমানে প্লেব্যাক ও অডিওতে সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি। ২০১৫ সালে লেজার ভিশনের ব্যানারে তার প্রথম একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’ প্রকাশ পায়। এর আগে মিক্সড অ্যালবামে গান করেছেন তিনি। ২০১৬ সালে বেলাল খানের সুর ও জেকের সংগীত আয়োজনে প্রকাশ হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘মায়া’।

২০২০ সালটা ঐশীর জন্য একটা বিশেষ বছর। কারণ এ বছর ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় প্লেব্যাক করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা