বিনোদন

ফের সমালোচনার মুখে জয়া

বিনোদন ডেস্ক : আবারও পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি এই তারকা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছেন।

স্লিভলেস অফ হোয়াইট পোশাকে কোঁকড়ানো চুলে জয়াকে সেখানে আকর্ষনীয় দেখাচ্ছে। কিন্তু পোশাকটি খোলামেলা হওয়ায় সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করতে দেখা গেছে অনেককে। দেশি অভিনেত্রী হয়ে এমন পোশাক পরায় অনেকে তার সমালোচনা করেন, আবার অনেকে ট্রলও করেন। এছাড়া তার বয়স ও পোশাককে মিলিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা গেছে।

জয়ার পোস্ট করা ছবির নিয়ে তুষার সরকার নামের একজন লেখেন, হে নারী, তুমি তোমার সারা অঙ্গ ঢেকে রাখবা গো নারী, তুমি কেনো অর্ধ উলঙ্গ থাকো গো নারী। তোমার জন্য দোযখ নিশ্চিত।

ফারহানা নামের এক তরুণী লিখেছেন, চোখে জয়ার আগুন জ্বলে.... ❤️ বুঝেছি এটা শাওয়ার নেবার আগের ছবি। একটু গরম পানি দিয়ে করবেন। ঠাণ্ডা লেগে যাবে। সানজিদা কবির সাদিয়া নামের একজন লেখেন, এগুলা শরীরে আটকে থাকে কেম্নে?পইরা যায় না।

ইমতিয়াজ খান আইডি থেকে লেখা হয়, শীতের জামা লাগবে বললেই কিনে দিতাম, এভাবে লোক দেখিয়ে বলা লাগে? আমি কি তোমাকে শপিং করতে টাকা দেই না? জাহেদ হাসান নামের একজন লিখেছেন, করোনাকালের রোগ প্রতিরোধের মহা মেডিসিন। এগুলা দেখলে এন্টিবডি তৈরি হয় শরীরে থ্যাংকস বেবি!

এ ধরনের বিভিন্ন মন্তব্যে জয়া মন্তব্য বাক্স ভরে যায়। নারী-পুরুষ উভয় শ্রেণীর ফেসবুক ব্যবহারকারীরাই জয়ার এই ছবিতে নেতিবাচক মন্তব্য করেছেন। পাশাপাশি অনেকেই ইতিবাচক মন্তব্যও করেছেন। কিন্তু এসব নেতিবাচক মন্তব্য জয়াকে ছুঁতে পারেনি। কারো কোন কথার প্রতিবাদ কিংবা জবাব দিতে দেখা যায়নি তাকে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা