বিনোদন

দুবাইয়ের হাসপাতালে ডিপজল

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ। শারীরিক অবস্থা খারাপ নিয়েই তিনি সম্প্রতি দুবাই যান। সেখানে অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে।

বর্তমানে ডিপজলকে দুবাইয়ের একটি হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে বলে চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

চিত্রনায়ক জায়েদ খান আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফেসবুকে এক স্ট্যাটাসে এই কথা নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইয়ে চিকিৎসাধীন। সবার কাছে দোয়া চেয়েছেন।’

অনেক দিন ধরেই ডিপজল ফুসফুস ও হার্টের অসুখে ভুগছেন। এর আগেও তাকে বেশ কয়েক দফায় হাসপাতালে যেতে হয়েছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস অস্ত্রোপচারও করা হয়েছিলে। তারপর কিছুটা সুস্থ হয়ে তিনি দেশে ফিরেছিলেন।

এ যাত্রায় কোনো অপারেশনের খবর পাওয়া যায়নি। তবে ডিপজলের জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও শিল্পী সমিতি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা