বিনোদন

ফের করোনা আক্রান্ত চিত্রনায়ক ফারুক

বিনোদন প্রতিবেদক : করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ফেরার ৮ দিনের মধ্যে আবারও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এবার তার সঙ্গে তার স্ত্রী ফারহানা ফারুকও আক্রান্ত হয়েছেন।

বর্তমানে দু’জনেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ অভিনেতার ব্যক্তিগত সহকারী জানান, এর আগে করোনামুক্ত হয়ে বাসায় গেলেও শারীরিকভাবে বেশ দুর্বল ছিলেন ফারুক। দিনকয়েক স্বাভাবিক থাকার পর আবারও জ্বর ও অন্যান্য লক্ষণ দেখা দেয়। এরপর পরীক্ষা করলে ৩ ডিসেম্বর তার শরীরে আবারও করোনার উপস্থিতি ধরা পড়ে। একই সময় তার স্ত্রীর করোনার নমুনা পরীক্ষা করে জানা যায় তিনিও আক্রান্ত।

তবে ফারুকের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। এর আগে গেল মাসের মাঝামাঝি সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফেরেন ফারুক। তখন বিশ্রামের মধ্যেই তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। নমুনা পরীক্ষায় ১৫ নভেম্বর করোনাভাইরাস ধরা পড়ে। এর পরদিন সন্ধ্যায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা