বিনোদন

সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার পাচ্ছেন ঐশী

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’র সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার পাচ্ছেন ফাতিমা তুয যাহরা ঐশী। মাসুদ পথিক পরিচালিত ‘মায়া : দ্য লস্ট মাদার’ ছবির ‘মায়া রে’ গানটির জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। মাসুদ পথিকের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভূতির কথা জানতে চাইলে ঐশী বলেন, ‘প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিতে পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বাবা-মা, ছোট দুই ভাই ঈশিক ও ইয়াশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কারণ আমার জন্য তারা অনেক সেক্রিফাইজ করেছে। সেইসঙ্গে শ্রদ্ধা নিয়ে স্মরণ করছি, আমার গানের শিক্ষক, মো. শরীফ স্যার, হাফিজ উদ্দিন বাহার স্যার, সুজিত মোস্তফা স্যার ও প্রয়াত শহীদ স্যারকে। তাদের কাছে আমি ঋণী, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

অবশ্যই আমার ভক্ত, শ্রোতা-দর্শকের প্রতিও আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবসময় যারা আমাকে গান গাওয়ার ব্যাপারে অনুপ্রেরণা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।’তিনি আরও বলেন, ‘ধন্যবাদ দিতে চাই ছবির পরিচালক মাসুদ পথিক ভাইকে।

আমাকে এই গানটি গাওয়ার সুযোগ দেওয়ার জন্য। তা না হলে হয়তো এই পুরস্কার পাওয়া হতো না। আমি আমার পরিবার এবং আমার শিক্ষকদের এই পুরস্কার উৎসর্গ করলাম।’বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন জানতে চাইলে উত্তরে ঐশী বলেন, ‘এরই মধ্যে “মুক্তি” শিরোনামের একটি সিনেমায় ও আজাদ আবুল কালামের একটি সিনেমায় দুটি গান গেয়েছি।

এ ছাড়াও কিছুদিন আগে, আহমেদ রব্বানীর লেখা ও সুরে “মানব গাড়ি” শিরোনামের আরও একটি গান গেয়েছি। আরও কিছু গান গাওয়ার বিষয়ে কথা চলছে। সামনে গানগুলো প্রকাশ হবে।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা