বিনোদন

কৃষকদের ১ কোটি রুপি দিলেন অভিনেতা দিলজিৎ

বিনোদন ডেস্ক : কৃষকদের পাশে দাঁড়িয়ে কঙ্গনা রানাউতকে একহাত নিয়ে বর্তমানে দিলজিৎ দোসাঞ্ঝ এখন খবরের শিরোনামে। বলিউডের কন্ট্রোভার্সি কুইনকে সমালোচনা করে নেটিজেনদের কাছে বেশ বাহবাও পাচ্ছেন এই অভিনেতা। যার জেরে গত ২ দিনে তার টুইটারে ফলোয়ারের সংখ্যা আরও ৪ লক্ষ বেড়ে গিয়েছে।

শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, শনিবার (৫ ডিসেম্বর) তিনি সিংঘু সীমান্তে হাজির হন। এখানে জড়ো হওয়া কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় দিলজিৎ বলেন, ‘আমি এখানে শুনতে এসেছি, কথা বলতে বা বক্তৃতা দিতে আসিনি। পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা কৃষকদের ধন্যবাদ। আপনারা আবার ইতিহাস সৃষ্টি করেছেন।

আমি গণমাধ্যমকেও অনুরোধ করবো কৃষকদের পাশে থাকুন। এই কৃষকরা তাদের দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে বসে আছেন। দয়া করে এটি দেখান এবং সমর্থন করুন। এখানে কোনো রক্তপাত চলছে না। গোটা দেশ কৃষকদের পাশে রয়েছে। এই গুরুতর ইস্যুটিকে অন্যদিকে ঘুরিয়ে দেবেন না।’

পাঞ্জাবের এই অভিনেতা কৃষকদের পাশে দাঁড়িয়ে কেবল সংহতি দেখিয়েছেন তা নয়, ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কৃষকদের শীত বস্ত্রের জন্য ১ কোটি রুপি অনুদান দিয়েছেন তিনি।

কৃষকদের প্রতি দিলজিতের এই সমর্থন হুট করে নয়। যেদিন থেকে বিক্ষোভ শুরু হয়েছিল, সেদিন থেকেই দিলজিৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষকদের প্রতি তার সমর্থন দেখিয়ে চলেছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা