বিনোদন

উষ্ণতা ছড়াচ্ছেন সুনেরাহ

বিনোদন ডেস্ক : সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া- সবখানেই বর্তমানে আলোচনায় রয়েছেন সুনেরাহ বিনতে কামাল। নবাগত এই চিত্রনায়িকা ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। আর প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন তিনি। রুপালি জগতে পা রেখেই সেরা অভিনেত্রী হিসেবে জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

গত বুধবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এর চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ ‘ন ডরাই’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন সুনেরাহ।

অভিনেত্রী হিসেবে গত বছর চলচ্চিত্রে আত্মপ্রকাশের বহু আগে থেকেই মডেলিং জগতের পরিচিত মুখ তিনি। ২০১১ সালে র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় পা রাখেন।

সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব সুনেরাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায়ই সকলের নজর কাড়েন তিনি। এই মডেল-অভিনেত্রীর কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার। সঙ্গে থাকল কিছু তথ্যও।

সুনেরাহ বেড়ে উঠেছেন ঢাকায়, তিন বছর বয়স থেকে বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছেন। স্কুলে থাকতে থিয়েটারেও অভিনয় করেছেন। সুনেরাহ পড়াশোনা করেছেন রাজধানী উত্তরার স্কলাসটিকা স্কুলে। স্কুলজীবনেই বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী ছিলেন।

নবম শ্রেণিতে পড়ার সময় র‌্যাম্পের মাধ্যমে ফ্যাশন মডেলিংয়ে পথচলা শুরু করেন। এরপর কাজ করেছেন বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। ২০১৮ সালে প্রীতমের ‘রাজকুমার’ মিউজিক ভিডিওতে অভিনয়ের সুবাদে পরিচালক তানিম রহমান অংশু তাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।


২০১৯ সালের শেষের দিকে ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী পরিচয়ে চলচ্চিত্র জগতে আবির্ভাব তার। চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই সুনেরাহ নতুন করে আলোচনায় আসেন, সবখানেই প্রশংসিত হয় তার অভিনয়।

অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি ফ্যাশন হাউস এক্সটেসির অ্যাপারেল ম্যানেজার অ্যান্ড ইন হাউস স্টাইলিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সুনেরাহ।সুনেরাহ’র ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা প্রায় ৬৩ হাজার। অন্যদিকে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ১ লাখ ৮০ হাজারের বেশি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা