বিনোদন

করোনায় বাধা পড়লো অপূর্ব-ফারিনের প্রেম

বিনোদন প্রতিবেদক : বহুদিন ধরেই ফারিনের প্রেমে মশগুল অপূর্ব। একদিন তাকে না দেখে থাকতে পারে না। তবে তার সামনে বাধা হয়ে আসে করোনাভাইরাস। লকডাউন ঘোষণা করায় সে বাসা থেকে বের হতে পারে না। দিনের পর দিন প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে অস্থিরতায় ভোগে।

দুজন মিলে বুদ্ধি করে অনলাইন অর্ডার ডেলিভারি বয় সেজে ফারিনের বাসায় যাবে অপূর্ব। ফারিন একেকদিন একেকটা পণ্যের অর্ডার করে। আর অপূর্ব তা ডেলিভারি দিতে যায় তার বাসায়। এভাবে তাদের দেখা হয়। একদিন পণ্য নিয়ে যাওয়ার পর দুজনে ছাদে গিয়ে অনেকক্ষণ সময় কাটায়।

এদিকে, একদিন বাড়িতে চোর ঢুকেছে বলে নিচে ফারিনের বাবা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন জড়ো হয়। এমন সময় অপূর্ব ওপর থেকে নামে। তাকে দেখে ফারিনের বাবা তার পরিচয় জানতে চায়। নিজেকে ডেলিভারি ম্যান হিসেবে পরিচয় দেয় সে। দারোয়ানকে জিজ্ঞেস করা হয়, সে কখন ঢুকেছে। দারোয়ান খাতা দেখে বলে ৪০ মিনিট আগে। এ নিয়ে জেরার মুখে পড়ে অপূর্ব। তার কোম্পানির নাম, ঠিকানা জানতে চাওয়া হয় এবং অফিসের কর্মকর্তাকে আসতে বলা হয়। বিপাকে পড়ে যায় অপূর্ব।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হেট ইউ করোনা’। মুরসালিন শুভর রচনায় এটি নির্মাণ করেছেন এস আর মজুমদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, তাসনিয়া ফারিন, কায়েস চৌধুরী, শেলী আহসান প্রমুখ।

নির্মাতা এস আর মজুমদার জানান, ‘হেট ইউ করোনা’ প্রচার হবে আগামী শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা