বিনোদন

কলকাতার সবাই আমাকে নাতি মনে করেন : অভিষেক

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া ভাদুড়ি দম্পতির সন্তান তিনি। মুম্বাইয়ের বাসিন্দা এই অভিনেতা জানিয়েছেন, কলকাতার সবাই তাকে নাতি মনে করেন।

এ প্রসঙ্গে অভিষেক বচ্চন বলেন, আমার কাছে কলকাতা নিজের বাড়ির মতো। আমার মা বাঙালি এবং বাবাকে পশ্চিমবঙ্গের জামাই বলা হয়। কলকাতার সবাই আমাকে নাতি বলে ডাকেন। কলকাতায় যখনই শুটিংয়ে যাই আমার জন্য তা অনেক সম্মানের।

কিছুদিন আগে ‘লুডো’ সিনেমার শুটিংয়ে কলকাতা গিয়েছিলেন অভিষেক। সেখানে একটি রাস্তায় শুটিংয়ের কথা ছিল। কিন্তু ভিড়ের কারণে শুটিং বন্ধ করতে হয়েছিল। এছাড়া ‘সিটি অব জয়’খ্যাত এই শহরে তার পরবর্তী ‘বব বিশ্বাস’ সিনেমার শুটিং করেছেন অভিষেক।

এই অভিনেতা বলেন, কলকাতায় শুটিং করাটা আমার জন্য সত্যিই অনেক আবেগের বিষয়। ২০০৩ সালে এই শহরে মণি রত্নমের যুবা সিনেমার শুটিং করেছিলাম। ঋতুপর্ণ ঘোষের অন্তর মহল সিনেমার শুটিংও কলকাতায় করেছি। এছাড়া পার্থ সেনগুপ্তর দেশ সিনেমায় আমার মায়ের ছেলের চরিত্রে অভিনয় করেছি। প্রত্যেকবারই রাজকীয় অভ্যর্থনা পেয়েছি।

চলতি বছর ‘ব্রিথ টু’ ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখেন অভিষেক বচ্চন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘লুডো’ সিনেমাটিও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি এটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা