বিনোদন

তৃতীয় বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিশা

বিনোদন ডেস্ক : দুই বিচ্ছেদের ক্ষত ভুলে কাজে মন দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। তার মাঝেও দীর্ঘদিন একা থাকতে থাকতে তিনি ক্লান্ত। তবে এখনই তার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। আপাতত তিনি পাত্র খুঁজছেন। কিন্তু এবার কেমন পাত্র চান অভিনেত্রী?

তিশা জানান, ‘আমার চাহিদা খুব বেশি নয়। তাই এবার খুব সাধারণ একটি ছেলেকে বিয়ে করব। যার সঙ্গে আমার মানসিকতা মিলবে। দিন শেষে আমাদের ভালো বোঝাপড়া থাকবে।

অভিনেত্রী মনে করেন, বিয়েটা বোঝাপড়ার বিষয়। নিজেদের মধ্যে সবার আগে ভালো বোঝাপড়া জরুরি। তাই ভবিষ্যতে বিয়ের ক্ষেত্রে আর কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাই না। জীবনে একাধিক বার ভুল করেছি। একই ভুল বারবার করতে চাই না। এ জন্য বিয়ে করতে মাঝে মাঝে ভয় পাই। তাই প্রয়োজনে আমি আরও পাঁচ বছর অপেক্ষা করব। কিন্তু আমার মনের মতো একটা পাত্র চাই, যাকে আমি বুঝব আর সেও আমাকে বুঝতে পারবে।

তিশা এও বলেন, ‘বিয়ে করব এটা নিয়ে তো লুকানোর কিছু নেই। মানুষের জীবনে তো বিভিন্ন ঘটনা ঘটে। তেমন ঘটনা আমার জীবনেও ঘটেছে। সে সময় বেশ কষ্টও পেয়েছিলাম। তবে দুই সন্তান আমার সেই কষ্ট অনেকটাই ভুলিয়ে দিয়েছে।

এর আগে দীর্ঘদিন প্রেম করার পর একটি বহুজাতিক কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার ফারজানুল হকের সঙ্গে মালাবদল করেছিলেন তিশা। তাদের বিয়ে হয়েছিল ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি। সেই বিয়েতে শুধু তিশা ও ফারজানুলের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তিশার এই সংসারে ৭ বছর বয়সী ফারাজ মুতাজ্জিম নামে একটি ছেলে আছে। কিন্তু টেকেনি সে সংসার। ২০১৮ সালের ২১ জুন রাতে ফেসবুকে তাদের সংসার ভাঙার খবর জানান অভিনেত্রী।

ফারজানুলের সঙ্গে তিশার দ্বিতীয় বিয়ে ছিল এটি। এর আগেও অভিনেত্রী একবার বিয়ে করেছিলেন। তবে সেই বিয়ে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। সেই সংসারে তার ইসরাত রাইয়ান নামে ১১ বছর বয়সী এক মেয়ে রয়েছে। বর্তমানে মেয়ে ইসরাত ও ছেলে ফারাজ তিশার সঙ্গেই থাকে। কাজের ব্যস্ততার ফাঁকে দুই সন্তানকে নিয়মিত সময় দেন তিনি। যদিও বিচ্ছেদের পর তার কাজের সংখ্যা কমে গেছে। কারণ, এখন তিনি সংখ্যার চেয়ে মানের দিকেই বেশি নজর দিচ্ছেন।

নির্মাতা মোস্তফা কামাল রাজের ‘লাল খাম বনাম নীল খাম’ নাটক দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন তিশা। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘ট্রাভেলিং টু হোম’ নামে একটি নাটকের শুটিং। সেখানে আরও রয়েছেন সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, হিমি প্রমুখ। এখন তিশার হাতে রয়েছে ১০টির মতো নাটকের কাজ। এর পাশাপাশি বিজ্ঞাপনচিত্র এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেও অল্প সময়ে নির্মাতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন তিশা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা