বিনোদন

আইসিইউ থেকে কেবিনে আজিজুল হাকিম

বিনোদন ডেস্ক : চারদিকে উৎকণ্ঠা, কেমন আছেন নন্দিত অভিনেতা আজিজুল হাকিম। গত ১০ নভেম্বর নমুনা পরীক্ষায় আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদওয়ান হাকিমের করোনা রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসকের পরামর্শে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

১২ নভেম্বর ৬১ বছর বয়সী অভিনেতা আজিজুল হাকিমের অবস্থার অবনতি ঘটলে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নেয়ার পর তার হার্ট ও ফুসফুসে জটিলতা ধরা পড়লে লাইফ সাপোর্টে রাখা হয় এই অভিনেতাকে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জানা গেল, সুস্থ হয়ে উঠছেন আজিজুল হাকিম। চিকিৎসায় বেশ ইতিবাচকভাবেই সাড়া দিচ্ছেন তিনি। মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে জনপ্রিয় এ অভিনেতাকে। বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শেষ খবর পেয়েছি বেশ ভালো আছেন হাকিম ভাই। সুস্থ হয়ে উঠছেন। আজ বিকেলে উনাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজিজুল হাকিমের মেয়ে নাজাহ হাকিম তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা