বিনোদন

‘আমার মেয়েকে বিয়ে করলে জীবন নরক হয়ে যাবে’

বিনোদন ডেস্ক : মেয়ের ভালো ঘরে বিয়ে হোক সব বাবা মা-ই চান। পাত্রপক্ষকে আকৃষ্ট করতে মেয়ের গুণের কথা তুলে ধরতে ভুল করেন না। কেউ কেউ তো বাড়িয়েও বলেন অনেক সময়।

অথচ কলকাতার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর মা কি না নিজের মেয়েরই বদনাম করে বেড়ালেন! সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ঋতাভরী। সেখানে তার মাকে দেখা গেল মেয়ের গুণ বাদ দিয়ে দোষের কথাই বলছেন।

আসল কাহিনি কি? ভিডিওটি মূলত মজা করেই পোস্ট করেছেন ঋতাভরী৷ এতে পরিচালক মা শতরূপা সান্যালকে অভিনেত্রী অনুরোধ করেন, তাকে অনেকেই বিয়ে করতে চায়৷ তাদের উদ্দেশ্যে মা যেন কিছু বলেন।

মেয়ের পাণিপ্রার্থীদের উদ্দেশ্যে শতরুপার পরামর্শ, 'একদম একে বিয়ে করবেন না, জীবন hell (নরক) হয়ে যাবে। সকালবেলা প্রস্তুত হতে হবে, ওর কীরকম মুড আছে, সেই অনুযায়ী ব্রেকফাস্ট বানাতে হবে।'

মা একথা বলার সঙ্গে সঙ্গেই হেসে ফেলে তাকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে নিয়ে যান ঋতাভরী। আর ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'মায়ের কথা বিশ্বাস করবেন না।' সেই ভিডিও বেশ আনন্দ দিচ্ছে নেটবাসীদের।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা