বিনোদন

সংগীত সম্রাজ্ঞী রুনা লায়লার জন্মদিন আজ

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সংগীতে রুপালি পর্দায় সোনালি কণ্ঠের গাওয়া রুনা লায়লার গান মিশে থাকবে আজীবন। এই প্রখ্যাত জীবন্ত কিংবদন্তি সংগীত শিল্পীর জন্মদিন আজ।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর) এই দিনটি তিনি সব সময়ই ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে পালন করে থাকেন। তবে ছোট বেলায় এ দিনটির জন্য তিনি অপেক্ষায় থাকতেন।কারণ নতুন নতুন জামা-কাপড় উপহার পাবেন তাই। পরিবারের সদস্যদের বাইরে তেমন কেউ থাকত না জন্মদিনে। স্মৃতিপটে ভেসে ওঠে পুরনো দিনের কথা। এখন তার বাবা নেই, মা নেই, বোন দীনা লায়লাও নেই।

জন্মদিন এলেই যে শুধু তাদের মিস করেন এমনটি নয়। নীরবে একা একা ফেলে আসা দিনের কথা মনে পড়ে। মনের অজান্তেই হয়তো চোখের কোণে পানি চলে আসে। এবার করোনা পরিস্থিতিতে জন্মদিন ঘিরে কোনও আয়োজনই থাকছে না।

১৯৫২ সালে সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সংগীত শিল্পী। রুনা লায়লার যখন আড়াই বছর বয়স তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সে সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে।

সংগীতভুবনে পাঁচ দশক পার করেছেন তিনি। ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান কণ্ঠে তুলেছেন। সংগীত জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।

স্বাধীনতা দিবস পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার (সাত বার), বাচসাস পুরস্কার, ভারতের সায়গল পুরস্কার, পাকিস্তানের নিগার পুরস্কার, গ্র্যাজুয়েট পুরস্কার, জাতীয় সংগীত পরিষদ স্বর্ণপদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

ব্যক্তিজীবনে তার কোনো অপ্রাপ্তি নেই। তিনি বলেন, সাধারণ মানুষের কাছ থেকে যে ভালোবাসা, যে শ্রদ্ধা পেয়েছি, তা আমার কাছে পুরস্কারের চেয়েও অনেক বড়।

জন্মদিন ঘিরে কোনো আয়োজন না থাকলেও ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে রুনা লায়লার সুরে ‘এই দেখা শেষ দেখা’ গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সংগীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। গানটিতে কণ্ঠ দিয়েছেন লুইপা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা