বিনোদন

মালদ্বীপে চুটিয়ে প্রেম করছে টাইগার ও দিশা

বিনোদন ডেস্ক : করোনার কারণে দীর্ঘদিন ধরে অন্য সকলের মতো ঘর বন্দি ছিলেন তারকারাও। তাই তো লকডাউন শিথিল হতেই দম ফেলতে ছুটছেন দুবাই অথবা মালদ্বীপ। এই মুহূর্তে মালদ্বীপ আছেন বলিউডের দুই জোড়া জুটি। সদ্য বিবাহিত দম্পতি কাজল আগারওয়াল ও গৌতম কিসলু বিয়ের পর হানিমুনে গিয়েছেন সেখানে। আর দুই প্রেমিক–প্রেমিকা টাইগার শ্রফ ও দিশা পাটানিও গিয়েছেন ছুটি কাটাতে।

পালিয়ে প্লেনে উঠতে গিয়ে মুম্বাই এয়ারপোর্টে ভক্তদের চোখে ঠিকই ধরা পড়েছেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। কোথায় গেলেন তারা? এই প্রশ্নের উত্তর মিলেছে এক দিন পর, টাইগারের ইনস্টাগ্রামের ছবিতে। মালদ্বীপের সমুদ্রসৈকতে হলুদ রঙের প্যান্ট পরা ছবি দিয়েছেন তিনি। আর প্যান্টের দৈর্ঘ্য ছোট হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘আমার প্যান্টের দৈর্ঘ্যকে ক্ষমাসুন্দর চোখে দেখবেন। লকডাউনে আমার প্যান্ট ছোট হয়ে গেছে অথবা পা লম্বা হয়ে গেছে।’

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রে গোসল করছেন টাইগার। পেছনে তিনটি জাহাজও দেখা যাচ্ছে। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিশ্বকে বাঁচাতে আমাদের সাধ্যমতো সবকিছুই করতে হবে।’ ভক্তদের আশা মিটিয়ে একের পর এক ছবি পোস্ট করছেন টাইগার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোট পাঁচটি ছবি শেয়ার করেছেন এই বলিউড তারকা।

অন্যদিকে দিশা পাটানির ইনস্টাগ্রামে সমুদ্রের ছবি, সমুদ্রের ভিডিও আর নিজের ছবি। ভক্তদের একেবারে নিরাশ করেননি দিশা। সৈকতে বিকিনি পরা দুটি ছবি শেয়ার করেছেন দিশা। দুজন আলাদা আলাদা ছবি দিলেও একসঙ্গে কোনো ছবি দেননি কেউই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাই মজা করে লিখেছেন, ‘হয়তো একজন আরেকজনের ছবি তুলে দিয়েছেন।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা