বিনোদন

ইটের টুকরায় জড়ানো প্রেমপত্র বাবার সামনে

বিনোদন ডেস্ক : এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। তার কাছে ‘প্রেম’ বিষয়টাই অন্যরকম। এটি মনে পড়লে সবার মনেই একটা দাগ কাটে। ফেলে আসা অতীতের কথা মনে পড়ে।

তবে মমর কাছে প্রথম প্রেম ধরা দিয়েছে অনেক পরে। কারণ তার বাবা ছিলেন খুব রাগী মানুষ। আর বাসার নিয়মকানুনও ছিল বেশ কড়া। তার মধ্যে ছোটবেলায় মম আবার গোবেচারা ধরনের ছিলেন। তাই প্রেম বিষয়টি স্কুল জীবনে তার কাছে আসার সুযোগ পায়নি বলে জানান মম।

মম বলেন, তবে স্কুলে যাওয়া-আসার সময় অসংখ্য প্রেমের প্রস্তাব পেয়েছি। কখনও চিঠির সুবাদে আবার কখনও অন্য কারও মাধ্যমে। আবার ইশারায়ও অনেকে বোঝাতে চেয়েছেন প্রেমের বিষয়টি। তবে এর উত্তর দেয়ার মতো কোনো সাহস আমার ছিল না। মাঝে মধ্যে কিছু চিঠি বা পছন্দের খবর বাবার কানেও আসতো। আর সেদিন বাবার রাগ ছিল ১০০’র উপর।

যেদিন চিঠি বাবার হাতে পড়ত, সেদিন তিনি বাসায় তুলকালাম করে ফেলতেন। আমার খোঁজ নিতেন, কে চিঠি পাঠিয়েছে তার খোঁজ নিতেন। এরপর বকা দেয়া শুরু করতেন। এমনটি কয়েকবার হয়েছে। দেখা গেছে, কেউ একজন প্রেমের চিঠি লিখে তাতে ইটের টুকরা জড়িয়ে জানালা দিয়ে ছুঁড়ে মেরেছে। আর তা গিয়ে পড়েছে সরাসরি বাবার সামনে। ওসব স্মৃতি মনে পড়লে এখনও বড্ড হাসি পায়।

এসএসসির পর আমি ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসি। ভর্তি হই ঢাকা সিটি কলেজে। স্কুলে কিংবা কলেজে পড়ার সময় প্রেম শব্দটির সঙ্গে যুক্ত ছিলাম না। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথম প্রেমে পড়ি। আমরা এক সঙ্গে পড়াশোনা করতাম। ছেলেটি কে? এখন আর তা বলার দরকার নেই। তবে বিশ্ববিদ্যালয়ের দিনগুলো দারুণ ছিল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা