বিনোদন

১০০ কোটি দাম হাকালেন অক্ষয়

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। দুর্দান্ত অভিনয় এবং আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়ে নিজেকে তিনি নিয়ে গেছেন অনন্য জায়গায়। মাসখানেক আগেই দুনিয়ার সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মাঝে তিনি ষষ্ঠ স্থান অর্জন করে নিয়েছিলেন।

এবার শোনা যাচ্ছে অক্ষয় তার পরবর্তী সিনেমা ‘বেল বোটম’-এর রিমেকের জন্য পারিশ্রমিক হিসেবে ১০০ কোটি রুপি নিতে যাচ্ছেন।

সম্প্রতি ভারতের একটি জাতীয় দৈনিক তাদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

তারা বলছে, মুদাসসর আজিজের পরিচালনায় ‘বেল বোটম’ সিনেমার রিমেকের জন্য প্রথম থেকেই নজরে ছিল অক্ষয় কুমার। কমেডি ধারার এই সিনেমাটি প্রযোজনা করবেন জ্যাক্কি এবং ভাসু।

সিনেমার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘পারিবারিক কমেডি ধারার সিনেমার জন্য সবসময়ই প্রথম পছন্দ অক্ষয় কুমার। সিনেমাটির চিত্রনাট্য তাকে শোনানোর পর থেকেই তিনি সিনেমাটির ব্যাপারে বেশ উৎসাহী ছিলেন।

সিনেমাটির জন্য অক্ষয় সময় নেবেন ৪৫ দিন। তার প্রতিদিনের শুটিংয়ের জন্য দেওয়া হবে দুই কোটি রুপি। সেই হিসেবে সিনেমাটির শুটিং শেষ করতে প্রায় ১০০ কোটি রুপি নেবেন অক্ষয়।

শুটিং বাবদ অন্যান্য খরচ মিলে অক্ষয়ের জন্যই সিনেমার খরচ হতে পারে প্রায় ১৫০ কোটি রুপি।

প্রসঙ্গত, সিনেমাটি আগামী বছরের জুন মাস থেকে শুটিং শুরু করবে। ধারণা করা হচ্ছে এটি শেষ হবে আগস্ট মাসের দিকে। মুক্তি পাবে ২০২২ সালে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা