বিনোদন

শাকিবের আইটেম গার্ল হিসেবে পর্দা কাঁপাবেন হৃদি শেখ

বিনোদন ডেস্ক : বাতাসে গুঞ্জন ছিল বিদ্যা সিনহা মিম অথবা নুসরাত ফারিয়া নাচবেন ‘নবাব এলএলবি’র আইটেম গানে। পরিচালকের সঙ্গে এদের দুজনের কথাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এদের সঙ্গে সবকিছু মিললো না। ছবিটির আইটেম গানে শাকিব খানের সঙ্গে নাচবেন ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’র সিজন থ্রি বিজয়ী হৃদি শেখ।

খবরটি নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন। মামুন জানান, সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় হৃদি শেখকে চুক্তিবদ্ধ করা হয়েছে। আগামী ১৮ অক্টোবর গানটির শুটিং হবে এফডিসিতে। হৃদি শেখের সঙ্গে থাকবেন শাকিব খান। সকাল থেকে শুটিং শুরু হয়ে পুরো রাত জুড়ে কাজ হবে। কোরিওগ্রাফি করবেন সুমন।

‘চিল করবো চিল’ শিরোনামের গানটি গেয়েছেন সুপ্রতীপ ভট্টাচার্য ও অন্তরা মিত্র। লিখেছেন দোলন মৈনাক। সুর ও সঙ্গীত পরিচালনাও দোলনের।

এ গানটির শুটিংয়ের মধ্য দিয়ে ‘নবাব এলএলবি’ ছবির ৩টি গানের মধ্যে ২টির শুটিং শেষ হবে। বাকিটির শুটিং দেশের বাইরে হবে।

‘নবাব এলএলবি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটি মুক্তি পাবে ‘আই থিয়েটার’ নামক একটি নতুন ওটিটি প্ল্যাটফর্মে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা