ছবি: সংগৃহীত
বিনোদন

খেলায় ওড়না বা হিজাব পরার সুযোগ নেই: তাসনুভা তিশা

সাননিউজ ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)-এ অংশ নিয়েছেন। অভিনেত্রীদের প্রতি পোশাক সম্পর্কিত সামাজিক প্রতিক্রিয়া নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

তাসনুভা তিশা বলেন, 'আমরা যারা মেয়েরা খেলছি, আমাদের নিয়ে অনেক সময় খুবই অপমানজনকভাবে প্রতিবেদন প্রকাশ করা হয়। ইউটিউব বা অন্য মাধ্যমে খেলার পারফরম্যান্সের চেয়ে পোশাক নিয়ে আলোচনা বেশি হয়। কে কী পরল, কতটুকু পরল—এসব নিয়ে মন্তব্য করে আমাদের অসম্মান করা হয়। এসব প্রতিবেদনে এমনভাবে উপস্থাপন করা হয় যেন আমরা খেলতে আসিনি, এসেছি শুধু পোশাক প্রদর্শনের জন্য।'

তিনি বলেন, 'আমি নিজেই এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছি। মানুষ আমাদের ব্যক্তিজীবন নিয়ে আগ্রহী, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে বলিউডের মতো পাপারাজ্জি সংস্কৃতি নেই। তার বদলে যা হয়, তা হলো হয়রানি। আমাদের অজান্তেই ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, যা নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। আর এই কারণেই আমরা সামাজিকভাবে ভুগি। কারণ আমাদের পরিবার আছে, তারা এসব দেখে, পড়ে এবং পরে আমাদের কাছেই প্রশ্নের উত্তর চায়।'

পোশাক বিতর্ক প্রসঙ্গে তিশা বলেন, 'অনেকে আবার বলেন—‘ঠিকমতো পোশাক পরলেই তো হয়।’ কিন্তু সেটা করলেও কমেন্ট থেমে থাকে না। শাড়ি পরলেও কথা হয়, আবার ওড়না পরলেও ছাড় নেই। আসলে কী পরব বুঝে উঠতে পারি না। খেলা তো খেলা, সেটা ছেলে-মেয়ে নির্বিশেষে সবার জন্যই এক। কিন্তু বাস্তবতা হলো, খেলতে গিয়ে ওড়না বা হিজাব পরে মাঠে নামার কোনো বাস্তব সুযোগই নেই।'

তিনি আরও বলেন, 'আমরা চেষ্টা করি যেন অপ্রয়োজনীয় বিতর্কে না জড়াই। কারণ এসব বিতর্কের কোনো শেষ নেই। আবার যে মেয়েটা বোরকা পরে আসে, তাকেও অনেকে কটাক্ষ করে। শালীন পোশাকেও মানুষ বাজে মন্তব্য করতে ছাড়ে না। ফলে বোঝা কঠিন—কোনটা দৃষ্টিকটু আর কোনটা নয়।'

তাসনুভা তিশা তার ব্যক্তিগত পছন্দ সম্পর্কে বলেন, 'আমার ঢোলা টি-শার্ট ভালো লাগে, টাইট ফিটিং পছন্দ নয়। এটা আমার ব্যক্তিগত পছন্দ—এটা আমার চরিত্র, শিক্ষা বা জ্ঞানের মানদণ্ড নয়।'

অভিনেত্রী মনে করেন, সমাজে নারীদের পোশাক নিয়ে অনাকাঙ্ক্ষিত দৃষ্টিভঙ্গি এখনো তীব্র, যা শুধু তাদের ব্যক্তিগত জীবন নয়, পেশাগত পরিসরেও প্রভাব ফেলে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা