বিনোদন

নায়কের স্ত্রীর অপছন্দে বাদ পড়েছিলেন তাপসী

বিনোদন ডেস্ক : তাপসী পান্নু এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রী। কিন্তু ক্যারিয়ারের শুরুতে তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে অনেকবার। তাকে একসময় সিনেমার জন্য ‘অশুভ’ বলেও মনে করা হতো। এক সাক্ষাৎকারে সম্প্রতি এমনটাই জানালেন অভিনেত্রী। শুধু তাই নয় হিরোর স্ত্রীর অপছন্দ তাই সিনেমা থেকেও বাদ পড়েছেন তিনি।

তাপসী পান্নু বলেন, ‘আমি শুরুর দিকে কিছু অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়েছি। যেমন: কেউ কেউ বলেছে, তিনি অতটা সুন্দর না। হিরোর স্ত্রীর অপছন্দ হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েছি। একটা সিনেমার ডাবিং করছিলাম, তখন আমাকে বলা হয় হিরো আমার সংলাপ পছন্দ করেননি তাই এটা পরিবর্তন করতে হবে। আমি অস্বীকৃতি জানালে আমার অজান্তেই অন্যজনকে দিয়ে ডাবিং করানো হয়। এক সময় আমাকে বলা হয়, হিরোর আগের সিনেমা খুব একটা ব্যবসা করতে পারেনি, সিনেমার বাজেট কমাতে হবে, এজন্য আমার পারিশ্রমিক কম করতে বলা হয়। কিছু কিছু হিরো আমার এন্ট্রি দৃশ্য পরিবর্তন করতে বলেছে কারণ এই দৃশ্যগুলো নাকি তাদের ছাপিয়ে যায়। এগুলো আমার সম্মুখে ঘটেছে। জানিনা আমার অজান্তে কি ঘটেছে।’

এই সমস্যাগুলো সমাধানের জন্য কী করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন থেকে এমন সিনেমা করব যেগুলোতে কাজ করে খুশি হব। অনেকেই এটি করতে নিষেধ করেন। যখন কেউ নারীকেন্দ্রীক সিনেমাতে অভিনয় শুরু করেন, তার সঙ্গে একটি তকমা লেগে যায়, পুরুষ অভিনেতারা তাকে নায়িকা চরিত্রে নিতে চায় না।’

‘চশমে বাদ্দুর’ সিনেমার মাধ্যমে ২০১৩ সালে তাপসীর বলিউডে অভিষেক হয়। এরপর ‘পিংক’, ‘নাম শাবানা’, ‘থাপ্পড়’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। ‘রাশমি রকেট’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তাপসী। এছাড়া ‘হাসিন দিলরুবা’, ‘লুপ লাপেটা’ ও ভারতীয় ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিতু’-তে তাকে দেখা যাবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা