বিনোদন

৩০ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসছে কাজল

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল ও ব্যবসায়ী গৌতম কিচলুর বাগদানের আংটি এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। কয়েকদিন পরই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। গত ২৫ অক্টোবর কাজল আগরওয়াল তার ভেরিফায়েড ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে দেখা যায়—কাজলের পরনে সালোয়ার কামিজ, গৌতিম পরেছেন পাঞ্জাবি। হাস্যোজ্জ্বল কাজলকে জড়িয়ে ধরে আছেন গৌতম।

হবু বরের বাহুডোরে বন্দি কাজলের এমন ছবি দেখে প্রশংসা করছেন তার ভক্তরা। অভিনেত্রী এশা গুপ্তাসহ দক্ষিণী সিনেমার অনেক অভিনয়শিল্পী এই যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কিছুদিন ধরেই কাজলের বিয়ের গুঞ্জন উড়ছিল। এরপর চলতি মাসের শুরুতে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই অভিনেত্রী। আগামী ৩০ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

করোনা মহামারির কারণে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন কাজল। শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত থাকবেন। মুম্বাইয়ের চার্চ গেটের কাছে কাজলের বাড়ি। তার বাড়ির কাছাকাছি একটি পাঁচতারা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা